ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে সলঙ্গা থানা এলাকায় "সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ" ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার জনাব মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মো. হাফিজুর রহমানসহ সিরাজগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও অনুষ্ঠানে ইমাম ও মুয়াজ্জিন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার অন্যতম ভিত্তি। এ লক্ষ্য বাস্তবায়নে সিরাজগঞ্জ জেলা পুলিশ সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সম্মান ও ভ্রাতৃত্ববোধ জোরদারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান শেষে শান্তি, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সলঙ্গা থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বক্তারা সকলকে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করে একটি শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক সিরাজগঞ্জ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা