সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক দুইবারের নির্বাচিত ভিপি অমর কৃষ্ণ দাস। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তিনি দলের নেতাকর্মী ও সমর্থকদের কাছে পরিচিত মুখ।
ভিপি অমর কৃষ্ণ দাস সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের দুইবারের নির্বাচিত সাবেক ভিপি। এছাড়া তিনি সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি সিরাজগঞ্জ জেলার সমন্বয়কের দায়িত্ব পালন করেন বলে তার রাজনৈতিক সহকর্মীরা জানান।
তিনি সিরাজগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থেকে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি।
তার সমর্থকদের দাবি, দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনেও সিরাজগঞ্জে তিনি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেন বলে তারা উল্লেখ করেন। দলীয় নেতাকর্মীদের একাংশের প্রত্যাশা, সাংগঠনিক অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা, সততা ও পরিচ্ছন্ন রাজনৈতিক ভাবমূর্তির কারণে ভিপি অমর কৃষ্ণ দাসকে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তারা।
ভিপি অমর কৃষ্ণ দাসের প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে দলীয় সিদ্ধান্ত ও কাউন্সিল প্রক্রিয়ার মাধ্যমে তিনি সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা—সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে ভিপি অমর কৃষ্ণ দাসকে দেখতে চান তারা।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা