সিপিসি-১, র্যাব-১৪, জামালপুর এর আভিযানিক দল ১৮ জানুয়ারি ২০২৬খ্রিঃ রাত ২২.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার সদর থানার ১৪ নং বেতমারী ঘুগড়াকান্দি ইউপির অন্তর্গত চরখারচর মধ্যপাড়া সাকিনস্থ ধৃত মাদক কারবারি মোঃ বাদল খান, জেলা-শেরপুর এর বসত বাড়ির নিকট অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়রত অবস্থায় তাকে আটক করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত মাদক কারবারির দেহ তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ২২ (বাইস) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১.৫ (দেড়) গ্রাম হেরোইন উদ্ধার পুর্বক জব্দ করে। উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং হেরোইন এর আনুমানিক বাজার মূল্য ২১,৬০০/- (একুশ হাজার ছয়শত) টাকা।
ধৃত মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার সদর থানায় জব্দকৃত আলামত সহ ধৃত মাদক কারবারিকে হস্তান্তর করা হয়েছে।