1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
‎সিংগাইরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার ক্রমান্নয়ে বৃদ্ধি করা হবে- পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ময়মনসিংহে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমনে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর ফুলেল শুভেচ্ছা আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করতে ময়মনসিংহের ডিসির আহবান পটিয়ায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম সৈয়দপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন,জলাশয়ে অবমুক্ত হলো মাছের পোনা উন্নয়ন কাজে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সাতক্ষীরায় জাতীয় মৎস্য-২০২৬ উপলক্ষে র‍্যালি মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন কক্সবাজারে এসআলমের বাতিলকৃত কয়েকশো কোটি টাকার সরকারি জমি মধ্যরাতে দখল

‎সিংগাইরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

reporter ‎মো: বশির আহমেদ,  সিংগাইর (মানিকগঞ্জ)
calendar প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ

“রূপালী মৎস্য স্বনির্ভর দেশ” সবার আগে বাংলাদেশ”এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  ,উদ্বোধনী ও আলোচনা সভা ও উপজেলা সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।  রবিবার(১৬ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা  মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহি অফিসার খায়রুন্নাহারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.হাবেল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত। এতে শুভেচ্ছা বক্তব্যে দেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.ফরমান আলী। অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন,সিংগাইর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো: জাহিনুর রহমান সৌরভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল ছালেক, মৎস্যে চাষী মো: সাইফুল ইসলাম প্রমুখ।
‎এ সময় বক্তারা বলেন, মাছ শরীরের আমিষের যোগান দেয়। আমরা মাছে ভাতে বাঙ্গালী, তাই মাছ চাষ করে মাছের উৎপাদন বাড়াতে হবে। কারেন্ট জাল ও চায়না জাল দিয়ে যেকোন মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। বাংলাদেশ সরকার মাছের উৎপাদন বাড়াতে নানামুখি উদ্যোগ নিচ্ছে। তারা আরো বলেন, মাছ চাষে ব্যাকারত্ব দূর হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে দেশের অর্থনীতির চাকা ঘুরবে। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: মো:নাজমুল হোসেন, কৃষি কর্মকর্তা মো: কিশোর আহম্মেদ, নির্বাচন অফিসার মো: সাহিদ হোসেন, শিক্ষা অফিসার সুলতানা আছমা খান, বিআরডিপি কর্মকর্তা মো: ইব্রাহিম মিয়া,সমাজসেবা কর্মকর্তা মো: রওশন আলী মন্ডল, ও প্রকল্প বাস্তবায়ন অফিসার মো: শাহীন হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারি, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা, উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে সফল মৎস্যে চাষীদের হাতে পুরুস্কার তুলে দেয়া হয়। এর আগে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের শুকনা খাবার  গরীব/দুস্থ্য পরিবাবের মাঝে বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ সংসদ সদস্য ইঞ্জি মঈনুল ইসলাম খান শান্ত।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com