1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সারিয়াকান্দিতে এক প্রাথমিক বিদ্যালয়ে ২১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন হালুয়াঘাটে মাদকবিরোধী মোবাইল কোর্ট: ৪ জনের ১ বছরের কারাদণ্ড। শ্যামনগরে কোষ্টগার্ডের অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতাসহ আটক ২ গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্রাহ্মণবাড়িয়ায় বেসরকারি বিদ্যালয়ে এনসিসি ব্যাংকের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি ঠাকুরগাঁওয়ে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত সড়ক দুর্ঘটনা বিষয়ক প্রতিবেদনে বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন দৈনিক ঘোষণার স্টাফ রিপোর্টার মোঃ সজীব

সারিয়াকান্দিতে এক প্রাথমিক বিদ্যালয়ে ২১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ণ

মো: ফরহাদ হোসেন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: সারিয়াকান্দি উপজেলা কামালপুর ইউনিয়নে বুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে এক সাথে ২১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ৫ম শ্রেণির ১৬ জন এবং ৪র্থ শ্রেণির ৫ জন। বর্তমানে সকল শিক্ষার্থী সুস্থ আছে বলে হাসপাতাল সূত্রে জানা যায়। হঠাৎ শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার সঠিক কারণ জানা যায়নি। এক জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারানোর পর বাকী শিক্ষার্থীরা ভয়ে আতংকিত হয়ে অসুস্থ হয়ে পড়েছে বলে হাসপাতাল সূত্রে জানিয়েছেন। ২২ আগষ্ট বৃহস্পতিবার আনুমানিক ১১ টায় এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। আমিনুল ইসলাম ও ভরসা ফকির সহ কয়েকজন অভিভাবক জানান, হঠাৎ খবর পাই আমার বাচ্চারা ক্লাসে অজ্ঞান হয়ে পড়েছে, পরে বাচ্চাদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। আজকের আবহাওয়া ঠান্ডা ছিল। আসলে এতগুলো বাচ্চা কি কারণে অসুস্থ হলো আমরা বুঝে উঠতে পারছি না। সকল বাচ্চারা সুস্থ থাকায় আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করেন অভিভাবকেরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দুলালুর রহমান জানান, ৫ম শ্রেণির ক্লাস বসে দোতলায় এবং ৪র্থ শ্রেণির ক্লাস বসে নিচ তলায়। ৫ ম শ্রেণির একজন অসুস্থ হওয়ার পর বাকী শিক্ষার্থীরা অসুস্থ হয় পরে নিচ তলায় ৪র্থশ্রেণির কয়েক জন অসুস্থ হয়। শিক্ষার্থীদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হোসেন সরদার জানান, অসুস্থ বাচ্চাদের হাসপাতালে দ্রুত ভর্তি নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ধারণা করা হচ্ছে এক জন বাচ্চা অসুস্থ হওয়ার পর বাকী বাচ্চারা ভয়ে আতংকিত হয়ে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে সকল বাচ্চারা সুস্থ আছে। পরিবারের অভিভাবক গণ বাচ্চাদের তাদের নিজ নিজ বাড়িতে নিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com