1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
সাভারে র‍্যাবের অভিযানে গাঁজা উদ্ধার, পলাতক ২ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার নাগরপুরে ৪টি স্কুলে নতুন ভবন উদ্বোধন করলেন এমপি লাভলু ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের ২০২৭-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যুৎ লোডশেডিং ব্যাপক, দুর্ভোগে জনজীবন সেলুন – পার্লারে অসচেতনতা হেপাটাইটিসের বড় ঝুঁকি

সাভারে র‍্যাবের অভিযানে গাঁজা উদ্ধার, পলাতক ২

reporter মোঃ আশরাফ আলী
calendar প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ

ঢাকার সাভারে র‍্যাব-৪-এর অভিযানে প্রায় ৪০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ১২ হাজার ৫০০ টাকা। তবে অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আরিফ, শিমুলসহ আরও ২-৩ জন সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে যায়।

র‍্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ আগস্ট) রাত ১২টা ৫৫ মিনিটে সাভার থানাধীন রাজফুলবাড়ীয়া বাসস্ট্যান্ড সংলগ্ন দ্বীন ইসলাম সুপার মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের উত্তর পাশে অভিযান পরিচালনা করা হয়। এর আগে রাত ১২টা ৩৫ মিনিটে র‍্যাব জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী ওই এলাকায় ফুটপাতে বিপুল পরিমাণ গাঁজা মজুদ করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, পলাতক আসামিরা সংঘবদ্ধভাবে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কম দামে গাঁজা সংগ্রহ করে সাভার, আশুলিয়া, ধামরাইসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পাইকারিভাবে সরবরাহ করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ২ আগস্ট ২০২৬ তারিখে মামলা নং-১৪ হিসেবে রুজু করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com