জাতীয় সংসদে এলাকার গণমানুষের দাবি তুলে ধরা থেকে শুরু করে নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন—উভয় ক্ষেত্রেই সমানভাবে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আলোড়ন সৃষ্টি করেন পিনাক চৌধুরী
সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তাঁর নির্বাচনী এলাকা দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ)-এর অবহেলিত মানুষের কণ্ঠস্বর হয়ে ওঠেন আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। প্রথম বক্তব্যেই তিনি দীর্ঘদিনের বন্ধ সেতাবগঞ্জ সুগার মিল ও বিরল স্থল বন্দর সচলের মতো মেগা প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা তুলে ধরে রাজকীয় সূচনা করেন। প্রথম অধিবেশনের সেই সুনির্দিষ্ট ও সাহসী বক্তব্যই জানান দিয়েছিল যে, তিনি কেবল নামেমাত্র জনপ্রতিনিধি নন, বরং সংসদের ভেতরে বিরল-বোচাগঞ্জের প্রকৃত সেবক।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বিপুল ভোটে নির্বাচিত এই জনপ্রতিনিধি একদিকে যেমন মহান সংসদে এলাকার অবহেলিত মেগা প্রকল্পগুলো চালুর জোরালো দাবি জানাচ্ছেন, অন্যদিকে মাঠপর্যায়ে মাদকমুক্ত ও বৈষম্যহীন জনপদ গড়তে ঘোষণা করেছেন 'পাঁচ দফা' ঐতিহাসিক অঙ্গীকার।
মহান জাতীয় সংসদ অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। নির্ধারিত ৬ মিনিট ও অতিরিক্ত ২ মিনিটসহ মোট ৮ মিনিটের এই অর্থবহ বক্তব্যে তিনি তাঁর নির্বাচনী এলাকার দীর্ঘদিনের ঝুলে থাকা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রীবর্গের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি তাঁর বক্তব্যে বন্ধ হয়ে যাওয়া ঐতিহ্যবাহী সেতাবগঞ্জ সুগার মিল পুনরায় চালু করা, বিরল স্থল বন্দর সচল করতে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ এবং দৃষ্টিনন্দন কালিয়াগঞ্জ শালবনকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার জোর দাবি জানান। এছাড়া দিনাজপুরের বিখ্যাত লিচু সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ এবং দেশব্যাপী মাদক নির্মূলে তাঁর সাহসী বক্তব্য ও সময়োপযোগী পদক্ষেপের কারণে ইতিমধ্যেই সংসদ ও নির্বাচনী এলাকায় তিনি ভূয়সী প্রশংসায় সিক্ত হয়েছেন।
মাদকমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে ৫ দফা ঐতিহাসিক অঙ্গীকার
এলাকার সামগ্রিক উন্নয়ন, সুশাসন ও যুবসমাজকে রক্ষা করতে সম্প্রতি পিনাক চৌধুরী এমপি তাঁর কার্যালয় ও দলীয় সূত্রে 'পাঁচ দফা' জনমুখী দূরদর্শী রূপরেখা ঘোষণা করেছেন। তাঁর এই ৫টি প্রধান সামাজিক বার্তা নিচে তুলে ধরা হলো:
১. কৃষকদের জন্য ন্যায্য মূল্য ও নতুন বাজার নীতি: দিনাজপুর-২ একটি কৃষিপ্রধান অঞ্চল হওয়ায় পিনাক চৌধুরী কৃষকদের অধিকার রক্ষাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে প্রান্তিক কৃষকরা যাতে সরাসরি ফসলের ন্যায্য দাম পায়, সেজন্য নতুন বাজার নীতি চালুর ঘোষণা দিয়েছেন তিনি।
২. মাদকের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' ও যুব উন্নয়ন: তরুণ সমাজকে দেশের মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন। মাদক ও অপরাধ রুখতে পুলিশ ও প্রশাসনকে তথ্য দিয়ে সহায়তার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন এবং তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দিয়েছেন। একই সাথে যুবসমাজকে সুস্থ ধারায় ফেরাতে খেলাধুলা ও গঠনমূলক কাজে উদ্বুদ্ধ করার ওপর জোর দেন।
৩. দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান: এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দল-মত নির্বিশেষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো রাজনৈতিক বা ধর্মীয় পরিচয়কে প্রশ্রয় দেওয়া হবে না।
৪. রাজনৈতিক প্রভাবমুক্ত সরকারি সুবিধার সমবণ্টন: সুশাসনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি ঘোষণা দেন, এখন থেকে সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা ও ত্রাণ বিতরণে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। প্রকৃত অভাবী ও সাধারণ মানুষের হাতেই সরকারি সুবিধা পৌঁছে দেওয়া হবে।
৫. 'নেতা নয়, সেবক' হওয়ার অঙ্গীকার: জনগণের প্রতি নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে পিনাক চৌধুরী বলেন, "আমি আপনাদের নেতা নয়, সেবক হয়ে পাশে থাকতে চাই।" সেই সাথে জনগণের ট্যাক্সের টাকার শতভাগ স্বচ্ছতা ও সঠিক ব্যবহার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
জনগণের পাশে সার্বক্ষণিক 'সেবক'
সংসদ অধিবেশনে যেমন তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছেন, ঠিক তেমনি সংসদ আসনের সাধারণ মানুষের সকল সমস্যা ও বিপদে-আপদে সার্বক্ষণিক পাশে থাকছেন আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
এলাকার দীর্ঘদিনের জমে থাকা সামাজিক জঞ্জাল ও সমস্যাগুলো দূর করা কিছুটা সময়সাপেক্ষ উল্লেখ করে বিরল-বোচাগঞ্জের সর্বস্তরের জনগণের কাছে ধৈর্য ও পূর্ণ সমর্থনের আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর এই জনমুখী, বৈষম্যহীন ও সময়োপযোগী অঙ্গীকারগুলোকে এলাকার সাধারণ মানুষ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং এর ফলে স্থানীয় রাজনীতিতে এক নতুন আশার সঞ্চার হয়েছে। এলাকাবাসী প্রত্যাশা করেন, তিনি জাতীয় ও আঞ্চলিক উভয় পর্যায়েই তাঁর এই দৃশ্যমান অবদানের ধারা অব্যাহত রাখবেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা