আরোও দায়িত্বশীল অন্তর্ভুক্তিমুলক ও জেন্ডার সংবেদনশীল গণমাধ্যম গড়ে তুলতে খুলনায় গণমাধ্যমকর্মীদের সাথে নিয়ে " সংবেদনশীল গণমাধ্যম সংলাপ ও করনীয় " শীর্ষক বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ আগষ্ট খুলনা প্রেসক্লাবে আয়োজিত এ সংলাপে নৈতিক ও অন্তর্ভুক্তিমুলক সংবাদ পরিবেশন, জেন্ডার - সংবেদনশীল সাংবাদিকতা এবং সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। " সমতায় তারুণ্য : ইয়ুথ ফর ইকুয়ালিটি প্রকল্পের আওতায় প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও খুলনা প্রেসক্লাব এ সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইনফ্লুয়েন্সিং ক্যাম্পেইন ও কমিউনিকেশনস বিভাগের পরিচালক নিশাত সুলতানা এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের বিভাগীয় সমন্বয়ক মোঃ ওমর ফারুক উপস্থিত ছিলেন। সংলাপটি পরিচালনা করেন, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ ( পিআইবি)র অধ্যায়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মনিরা শারমিন। খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার 'বলেন, " গণমাধ্যম মানুষের চিন্তা ও সমাজের দৃষ্টিভঙ্গি গঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তাই সংবাদে নারী - পুরুষ সহ বিভিন্ন শ্রেনী ও জনগোষ্ঠীর উপস্থাপন আমাদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম বলেন, " বিশেষ করে নারী, শিশু প্রান্তিক জনগোষ্ঠীর সংশ্লিষ্ট সংবাদে শব্দচয়ন, ছবি ও তথ্য উপস্থাপনে সংবেদনশীলতা জরুরি। এধরনের সংলাপ সাংবাদিকদের নিজেদের চর্চা, পর্যালোচনা এবং আরোও দায়িত্বশীল সাংবাদিকতার পথ খুঁজে নিতে সহায়তা করবে। সমাপনি বক্তব্যে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক নিশাত সুলতানা বলেন, " জেন্ডার বৈষম্য ও নেতিবাচক স্টেরিওটাইপ চ্যালেঞ্জ করতে এমন সাংবাদিকতা প্রয়োজন, যেখানে মানুষের মর্যাদা বৈচিত্র্য ও সমতার বিষয়গুলো যাথাযত প্রতিফলিত হবে। আমরা চাই সংলাপের আলোচনা গণমাধ্যমকর্মীদের দৈনন্দিন চর্চায় বাস্তব পরিবর্তন আনুক। পিআইবির অধ্যায়ন বিভাগের প্রধান মনিরা শারমিন বলেন, " জেন্ডার - সংবেদনশীল সাংবাদিকতা দায়িত্বশীল সাংবাদিকতার অংশ। উৎস, নির্বাচন, ভাষা, ছবি, এবং মানুষের কণ্ঠস্বর তুলে ধরার প্রতিটি সিদ্ধান্তই সংবেদনশীলতা গুরুত্বপূর্ণ। সংলাপে প্রায় ৫০ জন সাংবাদিক ও মিডিয়া, পেশাজীবি অংশ নেন৷ পাশাপাশি অংশগ্রহণকারীদের " সংবেদনশীলতায় জেন্ডার সংবেদনশীলতা, ম্যানুয়ালের সঙ্গে পরিচিত করা হয় এবং সংবাদ ও সম্পাদকীয় কাজে এর ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়। সমতা তারুণ্য : ইয়ুথ ফর ইকুয়ালিটি " নেদারল্যান্ডস দুতাবাসের অর্থায়নে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্টের যৌথ বাস্তবায়নে পরিচালিত একটি চার বছর মেয়াদি প্রকল্প। প্রকল্পটির অন্যতম লক্ষ্যে হলো পেশাজীবিদের জেন্ডার - সংবেদনশীল কনটেন্ট তৈরিতে উৎসাহিত করা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রকল্প ব্যবস্থাপক মোঃ হুসাইন সাকির, মিডিয়া স্পেশালিষ্ট সাইয়্যেদ মো: তাফহীম ও জেন্ডার স্পেশালিষ্ট ফারজানা রুপা।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা