1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুর-২ এ ধানের শীষের জয়ে মহিষ বাজি নিষ্পত্তি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঈদগাঁও কলেজ গেইট এলাকায় র‍্যাবের অভিযান: ২ লাগেজ ভর্তি গাঁজাসহ আটক ২ ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন ভেড়ামারার কৃতিসন্তান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. বুলবুল আবু সাঈদ শামীম ভাড়া করা লোক দিয়ে চলছে বরিশাল সদর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করার মিশন ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট হাইড্রোলিক হর্ন ব্যবহারে দুই পরিবহনকে জরিমানা, ৪টি হর্ন জব্দ করে ধ্বংস বরগুনায় পুলিশের বিশেষ অ’ভিযান, বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকারসহ আ’টক ২ রামুতে পিকআপে মিলল বিদেশি পিস্তল-গুলি, চালক গ্রেপ্তার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ভাঙচুরে ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি হারবাংয়ে বন্যার্তদের মাঝে জামায়াত নেতা আব্দুল্লাহ আল ফারুকের কাপড় বিতরণ নেলসন ম্যান্ডেলা স্মৃতি সম্মাননা পেলেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ – আবদুল্লাহ আল মামুন ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

শেরপুর-২ এ ধানের শীষের জয়ে মহিষ বাজি নিষ্পত্তি

reporter তানিম আহমেদ, নালিতাবাড়ী 
calendar প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫২ অপরাহ্ণ

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের নির্বাচনী ফলাফল ঘিরে কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামে দেখা দিয়েছে ব্যতিক্রমী এক ঘটনার রেশ। নির্বাচনের আগেই করা একটি মহিষের বাজি ফলাফল ঘোষণার পর বাস্তবায়িত হওয়ায় গ্রামজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল।

উত্তর নাকশী গ্রামের আব্দুল মান্নান ও বালুঘাটা গ্রামের আমীর হোসেনের মধ্যে এ বাজি হয়। শর্ত ছিল—দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আব্দুল মান্নান দেবেন ৫টি মহিষ, আর ধানের শীষ প্রতীক বিজয়ী হলে আমীর হোসেন দেবেন ১টি মহিষ।

ভোট গণনা শেষে বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীক বিজয়ী হওয়ায় বাজিতে হেরে যান আমীর হোসেন। পূর্বনির্ধারিত শর্ত অনুযায়ী শুক্রবার দুপুরে ঢাক-ঢোল পিটিয়ে, গ্রামবাসীর উপস্থিতিতে মহিষটি বুঝে নেন আব্দুল মান্নান। পরে মহিষ নিয়ে আনন্দ মিছিলের মাধ্যমে গ্রামে প্রবেশ করলে পুরো উত্তর নাকশী এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঘটনাটি দেখতে শিশু থেকে বয়স্ক—সকলেরই ছিল উপচে পড়া ভিড়।

স্থানীয়দের ভাষ্য, নির্বাচনী উত্তেজনার মধ্যেও এমন ব্যতিক্রমী বাজি ও তার প্রকাশ্য বাস্তবায়ন এলাকায় বিনোদন ও কৌতূহলের জন্ম দিয়েছে, যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী (ধানের শীষ প্রতীক) বিজয়ী হয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com