1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুর-২ আসনে নির্বাচনী ইশতেহার পাঠ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ: ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার ২, উদ্ধার ৭২ লাখ ‎নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ​সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত: পুনরায় সভাপতি পলাশী ও সেক্রেটারি সোহেল সাতকানিয়ায় সেতুর অভাবে চরম দুর্ভোগ নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ কৃষকদের সাংবাদিকতার মর্যাদায় ঐক্যের প্রত্যয় জেএসএস চট্টগ্রাম মহানগরের নতুন নেতৃত্বের পরিচিতি মদ্যপ অবস্থায় সালাউদ্দীনের হামলায়,আলমগীরের হাত ও আঙুল ভাঙার অভিযোগ উঠেছে

শেরপুর-২ আসনে নির্বাচনী ইশতেহার পাঠ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা

reporter নালিতাবাড়ী, শেরপুর 
calendar প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ) দুপুরে নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন।

অনুষ্ঠানে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের চারজন প্রার্থী নিজ নিজ নির্বাচনী ইশতেহার পাঠ করেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়েশ এবং এবি পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা।

ইশতেহার পাঠকালে প্রার্থীরা শেরপুর ২ আসন নকলা ও নালিতাবাড়ী উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা, কৃষি ও স্থানীয় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি দারিদ্র্য বিমোচন ও সামাজিক নিরাপত্তা জোরদারের পরিকল্পনার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান এবং বিজিবির হাতিপাগার কোম্পানি কমান্ডার মোস্তাফিজুর রহমান। তারা নির্বাচনী আচরণবিধি মেনে চলা ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

ইশতেহার পাঠ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম। অনুষ্ঠানে চারজন প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বক্তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।

স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের ইশতেহার পাঠ অনুষ্ঠান ভোটারদের সামনে প্রার্থীদের পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com