1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
শেরপুর সদর -১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :

শেরপুর সদর -১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শেরপুরের ৩টি সংসদীয় আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শেরপুর সদর -১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলামকে মনোনীত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জামায়াতে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মু. গোলাম কিবরিয়া ভিপি এবং শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব নুরুজ্জামান বাদলকে মনোনীত করা হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার রাতে শেরপুর জেলা জামায়াতের প্রধান কার্যালয়ে শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় নিয়মিত কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য কেন্দ্রীয় নির্দেশনার আলোকে সংসদীয় তিনটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং কেন্দ্রের নির্দেশনার আলোকে নির্বাচনী কার্যক্রম পরিচালনার কথা বলেন। এদিকে প্রার্থীদের নাম ঘোষণার পরপরই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com