মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলাতে ২১ মে সকালে ৮১ বোতল বিদেশী মদ ও ১টি পিকআপ সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া গ্রামের আজাদ হোসেন এর ছেলে মোঃ আব্বাস আলী (২০) ও একই উপজেলার গজারীপাড়া গ্রামের জয়নাল আবেদীন এর ছেলে মোঃ শহিদুল ইসিলাম (২৬)।
র্যাব-১৪ সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের র্যাব সদস্যরা শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য বিদেশী মদ বিক্রয়ের উদ্দেশ্যে শেরপুর শহরের দিকে পিকআপ যোগে রওনা করেছে। ওই গোপন সংবাদের প্রেক্ষিতে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার খৈলকুড়া এলাকার মিজান কারওয়াস দোকান সংলগ্ন পাকা রাস্তার দক্ষিণ পার্শ্বে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি পিকআপ আটক করা হয়। এসময় পিকআপের চালক ও চালকের পাশে বসা মোঃ আব্বাস আলী ও মোঃ শহিদুল ইসলামকে আটক করে এবং তাদের হেফাজত থেকে ৮১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ২ লক্ষ ৪৩ হাজার টাকা।
এব্যাপারে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা