গত শুক্রবার রাতে শেরপুর সদর উপজেলার শেরপুর-জামালপুর মহাসড়কের মোকসেদপুর নয়াপাড়া এলাকায় চেক পোস্ট স্থাপন করে এই অভিযান চালানো হয়। র্যাব-১৪, জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ওই স্থানে চেকপোস্ট বসালে বিদেশী মদ বহন করা ট্রাক সিগন্যাল দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি মো. মিনাল মিয়া, মো. রিয়াদ হোসেন ও মো. নুরুল আমিন পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়। আটকদের সকলের বাড়ি উপজেলায়।
এসময় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে ট্রাকে অবৈধ বিদেশী মদ থাকার কথা স্বীকার করে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকের মধ্যে বিশেষ কৌশলে রাখা ১৩০১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।