1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরে পুকুরে ডুবে  ২ শিশুর মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
,গাজীপুরে ব্যাটারি চুরির জেরে যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা পটুয়াখালী বাস টার্মিনালের বেহাল দশা, চরম ভোগান্তিতে যাত্রী ও পরিবহন শ্রমিক পটুয়াখালী/উভ বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া শাহজাদপুরে ১৫ দিনব্যাপী পৌরকর আদায় মেলা ২০২৬ এর উদ্বোধন। ফরিদপুরে ভূমি কর্মকর্তার টাকা গ্রহণের ভিডিও ভাইরাল, ঘুষের অভিযোগ; দাবি ধারের টাকা ফেরত বগুড়া মহাসড়কে ফের মোটরসাইকেল বাহিনীর ছিনতাই! ১২ দিন আগে জাইদুর, এবার নাদিম ছুরিকাহত রাজশাহীতে সাইদুর রহমানের সুস্থতায় প্রেসক্লাবে দোয়া মাহফিল নুরুদ্দীন আফসারীর বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা ও মিথ্যা মামলার অভিযোগ ‎বকশীগঞ্জে ওষুধ ভেবে কীটনাশক পান, বৃদ্ধের মৃত্যু ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ।

শেরপুরে পুকুরে ডুবে  ২ শিশুর মৃত্যু

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৪, ৫:৪৪ অপরাহ্ণ
সেকান্দর আলী, [বিভাগীয় প্রতিনিধি,]ময়মনসিংহ : ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার  শ্রীবরদী উপজেলায় পুকুরে ডুবে ২ যমজ শিশুর মৃত্যু হয়েছে। ২০ নভেম্বর দুপুরে  উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া নামক গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন  শেরপুর জেলার শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ।
জানা যায়, মৃত শিশু দুটির নাম- রেজুওয়ানা ও রেজবানা। দুজনেরই বয়স দেড় বছর। কৃষ্ণপুর এলাকায় রাকিবুল ইসলাম রকির সন্তান।
স্থানীয়রা জানান, শিশু দুজন বেশিরভাগ সময় নানার বাড়িতেই থাকতো। বুধবার সকালে খেলতে বের হয়ে একপর্যায়ে পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ওসি আনোয়ার জাহিদ বলেন, মৃত শিশুদের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের কাজ চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com