1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শেরপুরের পল্লীতে নকল সার কারখানায় যৌথ বাহিনীর অভিযান: ২০ টন সার জব্দ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে এনসিপির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত, সংবিধান সংস্কার ও জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি দিনাজপুরের বিরামপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত: বিজিবি ও স্থানীয়দের সতর্কতায় ব্যর্থ অনুপ্রবেশ সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে সাবেক ভিপি শামীম খান। ভাঙ্গায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত মশাল মিছিলের পর বিএনপির বিক্ষোভ: ‘শান্ত ভাঙ্গাকে অশান্ত করতে দেব না সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও ঝিনাইদহ সদর থানা পুলিশ কর্তৃক দস্যুতা চক্রের দশ সদস্য আটক, লুন্ঠিত ইজিবাইক ও মোবাইল ফোন উদ্ধার। সারাদেশে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিশোধের মহা উৎসব চলছে নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী

শেরপুরের পল্লীতে নকল সার কারখানায় যৌথ বাহিনীর অভিযান: ২০ টন সার জব্দ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩০ জানুয়ারি, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ণ

মোঃ আমিনুল ইসলাম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে ৩০ জানুয়ারি  দুপুর ১২টার দিকে সেভেন. কে.আর বাংলাদেশ লিমিটেড নামে একটি নকল সার কারখানায় যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ও কোম্পানীর ৪০০ বস্তায় ২০ টন নকল সার জব্দ করা হয়েছে। এসময় সেভেন. কে. আর বাংলাদেশ লিমিটেড এর প্রোপাইটর মোঃ রুবেল মিয়া পালিয়ে যায়। এক গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর শেরপুর ক্যাম্পের ক্যাপ্টেন এন.এম নাহিয়ানের নেতৃত্বে শেরপুর সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম এবং সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফিসহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী গ্রামের নতুন কুঁড়ি কিন্ডার গার্টেন এর পিছনে ওই নকলা সার কারখানায় যৌথ বাহিনী অভিযান চালায়। এসময় ইন্ডিয়া জিপসাম, সেভেন গ্লোজিংক, সেভেন বোরনসহ ৪০০ বাস্তায় ২০ টন নকল সার জব্দ করেছে। আটককৃত সারের মূল্য প্রায় ৫ লাখ টাকা।সদর উপজেলার কৃষি অফিসার মুসলিমা খানম সত্যতা নিশ্চিত করে বলেন, জামালপুর জেলার এস.এস কক  কেয়ারের নামে ওই সার গুলোর চালান পত্র রয়েছে এবং সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেড এর নামে কোন চালানপত্র ও বৈধ কাগজ পত্র নেই। এছাড়া সেভেন কেয়ার বাংলাদেশ লিমিটেড এর স্বত্বাধিকারী রুবেল সাপমারী গ্রামের জনৈক আব্দুস সামাদের গোডাউনটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল সার উৎপাদন করে ফয়েল প্যাকেটে ভরে বাজার করে আসছিল। এব্যাপারে সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com