বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের উদ্যোগে রহিমপুর ইউনিয়ন জামায়াতের সদস্য আব্দুস ছোবহানের প্রবাস যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বাদ এশা মুন্সিবাজার জামায়াতে ইসলামীর কার্যলয়ে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা বাহার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহিমপুর ইউনিয়ন জা*মায়াতের সভাপতি আতাউর রহমান খান, মুন্সিবাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি জুনেদ আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন রহিমপুর ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. ইলিয়াছ মিয়া, মুন্সিবাজার ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি শাফিন আহমদ, রহিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুব জামায়াত সভাপতি ফয়সল আহমদসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা আব্দুস ছোবহানের প্রবাস জীবনের সফলতা কামনা করেন এবং দেশ, জাতি ও ইসলামী আন্দোলনের জন্য প্রবাস থেকেও কাজ করার আহ্বান জানান। শেষে তার সুস্বাস্থ্য ও নিরাপদ প্রবাস জীবন কামনা করে বিশেষ দোয়া করা হয়।