আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে রাজনৈতিক তৎপরতা সরগরম হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় ৩ জুলাই, রোজ শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ শাহজালাল সবুজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুল মালেক। এছাড়াও উক্ত প্রার্থী ঘোষণা অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শিমুলবাড়ী ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে মোহাম্মদ নজরুল ইসলামকে বিজয়ী করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা