1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
শিবচর শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ আরজেএফ’র উপদেষ্টা অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জামিনে বেরিয়ে এসে বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় অভিযোগ বিজয়নগরের আদমপুর উত্তরপাড়ায় কৃষিপণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ সড়কে ইট সলিংয়ের দাবি বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে স্বাগত কিশোর দাস চৌধুরীর শুভেচ্ছা ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রবাসী স্বামী শওকত কর্তৃক নির্যাতিত জেসমিনের অপহরণকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে ..হাবিবুর রহমান হাবিব বাঘায় জেলা প্রশাসকের সফর: বৃক্ষরোপণ, সহায়তা বিতরণ ও মতবিনিময় সভা মো. আব্দুল ওহাবের যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন 

শিবচর শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

reporter মো সালমান রহমান
calendar প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ

মাদারীপুর জেলার শিবচরের উৎরাইল প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। দেশীয় ফলের পরিচিতি ও পুষ্টিগুণ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে এই ফল উৎসবের আয়োজন করা হয়।জানা গেছে, চলতি বছর জানুয়ারিতে পাঠদানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে উৎরাইল প্রি-ক্যাডেট স্কুল। গ্রামের শিশুদের যুগোপযোগি ও মানসম্মত শিক্ষা দান নিশ্চিত করতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ঢাকা শিক্ষাবোর্ডের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক মোসলেহ আলম চৌধুরী। দেশীয় সংস্কৃতির চর্চা অক্ষুন্ন রেখে শিশুদের সঠিক মানসিক বিকাশে বিদ্যালয়টিতে নিয়মিত পাঠদানের পাশাপাশি দেশীয় সংস্কৃতির চর্চা হয়ে থাকে। এরই অংশ হিসেবে দেশীয় ফল নিয়ে মধুমাস উদযাপন হিসেবে ফল উৎসবের আয়োজন করে প্রতিষ্ঠানটি। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ অন্যরা উপস্থিত ছিলেন।একাধিক অভিভাবক বলেন,’ফল উৎসবের মধ্য দিয়ে শিশুরা দেশীয় ফল চিনতে পারছে। শিশুদের দেশীয় ফলের পুষ্টিগুণ নিয়ে ধারণা দেয়া হচ্ছে। পাশাপাশি গাছ লাগানোর বিষয়েও ধারণা দিচ্ছে। সব মিলিয়ে গ্রামের স্কুলে এমন আয়োজন এই প্রথম। বেশ ভালো মনে হচ্ছে।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মীর বলেন,’পড়াশোনার পাশাপাশি আমরা শিশুর মানসিক বিকাশের দিক লক্ষ্য রাখছি। শিশু বয়সে আদব-কায়দা, সুন্দর আচরণ, ছোট ছোট ভালো অভ্যাস তৈরির দিকগুলো গুরুত্ব দিচ্ছি। আর দেশীয় সংস্কৃতির সাথে পরিচয় ঘটানোর জন্য মধুমাস উদযাপন হিসেবে এই ফল উৎসবের আয়োজন করা হয়েছে। শিশুরা বেশ আনন্দ পেয়েছে এই আয়োজনে।’

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com