বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের বেলভূজা গ্রামের সাবেক আওয়ামী লীগ নেতা ও পুলিশ কনস্টেবল রুহুল আমিন এর কারেন্ট সুদের চড়া নিয়মের ফাঁদে পড়ে এলাকার দরিদ্র সাধারণ মানুষ মহা-বিপদে পড়ে সর্ব শান্ত হয়ে পড়েছেন।
অনেকেই তাদের নিজ এলাকা ছেড়ে আজ তারা বাড়ি ছাড়া ।
এই পুলিশ কনস্টেবল রুহুল আমিন একাধিক মামলার আসামি এবং মামলা চলমান,তার এই কারেন্ট সুদের টাকা পরিশোধ করতে না পেরে আত্ব-গোপণে রয়েছেন অনেকেই,
বিভিন্ন শ্রেণির পেশার মানুষ এমনকি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে,দাদন ব্যবসাকে কেন্দ্র করে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নে গড়ে উঠা তার প্রতিষ্ঠিত নাম সর্বস্ব ছড়িয়ে পড়েছেন ।
সমিতিতে কৃষক দিন মজুর ও ক্ষুদে ব্যবসায়ী ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক দের কাছ থেকে তাদের ষ্ট্যাম ও সই করা ব্লাইন চেক নিয়ে বিভিন্ন কায়দায় জিম্মি করে আসছে প্রতিনিয়ত,এ ছাড়াও এলাকার কিছু নিম্ন বিত্ত ও মধ্য বিত্ত পরিবারের নিকট ২০/৩০ পার্সেন্ট হারে প্রায় দেড় কোটি টাকা দাদন দিয়ে চুটিয়ে ব্যবসা করে যাচ্ছেন।
এরা সঙ্ঘবদ্ধ কজন দাদন ব্যবসায়ীদের সাথে রয়েছেন, একই এলাকার বেলভূজা গ্রামের জালাল উদ্দীনের ছেলে রুহুল আমিন,নজরুল ইসলামের মেয়ে রুনা আক্তার ও ওমর ফারুক।
তথ্য সূত্রে জানা যায় , এরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরের পরিচয় ব্যবহার করে,আদালত থেকে অবৈধ ভাবে মামলার রায় নিয়ে দেয়া সহ বিদেশে লোক পাঠানো,পুলিশের চাকুরী দেয়া,বিভিন্ন দপ্তরের বদলি সংক্রান্ত লোভনীয় প্রলোভোন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া।,
এছাড়াও জমাজমি নিয়ে বিভিন্ন মিথ্যা মামলার আসামি বানিয়ে,হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অংকের টাকা।
সচেতন মহল বলেন,এই প্রতারক চক্রের সদস্য রুহুল আমিন,রুনা খাতুন,ওমর ফারুক, ইসমাইল হোসেন এবং মুল হোতা পুলিশ কনস্টেবল রুহুল আমিন সহ সকলকে আইনি প্রক্রিয়ায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা/দৃষ্টান্ত মুলক শাস্তি ব্যবস্থা নেওয়া হউক।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা