1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
শান্তিগঞ্জে আনোয়ার হোসেনের সমর্থনে ‘তালা’ প্রতীকের গণজোয়ার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

শান্তিগঞ্জে আনোয়ার হোসেনের সমর্থনে ‘তালা’ প্রতীকের গণজোয়ার

reporter মোঃ জামিল হোসেন, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
calendar প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) আসনে নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের সমর্থনে অনুষ্ঠিত গণমিছিল ও জনসভা। শান্তিগঞ্জে ‘তালা’ প্রতীকের পক্ষে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে।
শনিবার দুপুরে উজানীগাঁওস্থ রাজনৈতিক কার্যালয় থেকে শুরু হওয়া গণমিছিলটি সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মিছিলটি একপর্যায়ে গণজোয়ারে পরিণত হয়।
পরে শান্তিগঞ্জ বাজারস্থ মাহবুবা কমিউনিটি সেন্টার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রবীণ সমাজসেবক মোঃ আব্দুল হেকিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যারিস্টার আনোয়ার হোসেন।
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সলিব নুর বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আলী আহমেদ, বিএনপি নেতা মোঃ আব্দুল কাহার, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর আশফাক শামী, আজিজুল বারী আয়ান, এম এ কয়েস, সমীরন রহমান, জয়কলস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মাসুদ মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির এরিয়া পরিচালক মোঃ ফরিদুর রহমান, মোঃ জিয়াউর রহমান এবং সামাজিক সংগঠন প্রত্যাশার সভাপতি মোঃ ছাদিকুর রহমান। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা নোমান আহমদ।
এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অব্যাহত রাখতে ব্যারিস্টার আনোয়ার হোসেনকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা প্রয়োজন। এ সময় স্বাধীনতা-পরবর্তী সময়ে এই আসনের প্রতিনিধিত্বকারী প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্বদের অবদানের কথাও স্মরণ করা হয়।
সভায় বক্তারা ‘তালা’ প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের সমর্থন কামনা করেন। জনসভায় উপস্থিত মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com