1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
শহীদের রক্তে অর্জিত নতুন স্বাধীনতা:- সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা পুলিশ সুপার গাজীপুর অত্র জেলার কালিয়াকৈর থানা, মৌচাক পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক অফিস পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জে মাদকসহ এক আসামিকে গ্রেপ্তার সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি অভিযোগ স্থানীয়দের খুলনা শিপইয়ার্ড সড়কে অনিয়ম ও দীর্ঘ সুত্রতা এক বছরে পাঠকের আস্থায় ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’, লালমনিরহাটে বর্ষপূর্তি উদযাপন বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বে মকসুদ-টিপু ও সম্রাট-দিনার ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বন্ধ দরজা খুলে দিলো কারা? জিন্নাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ১৯৪৮ সালে

শহীদের রক্তে অর্জিত নতুন স্বাধীনতা:- সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৪, ১১:৫০ পূর্বাহ্ণ

মোঃ আতিকুর রহমান মিরন, মুলাদী: বরিশাল মুলাদী শহীদ আলতাপ মাহমুদ অডিটোরিয়াম হল রুমে বাংলাদেশ জামাতে ইসলামি আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে আর্থিক সাহায্য প্রদান ও দোয়া অনুষ্ঠান। হিজলা মুলাদী মেহেন্দিগঞ্জ তিন থানার আন্দোলনরত বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ৮ পরিবারের মাঝে নগদ ২ লক্ষ টাকা করে মোট ১৬ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। মাওলানা আবু সালেহ আমির মুরাদী উপজেলা সভাপতিত্বে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের স্বাগত বক্তব্যের সূচনা হয়। বক্তব্য দেন ছাজেন মাহমুদ প্লাবন( সমন্বয়ক মুলাদী উপজেলা) মোঃ আব্দুল কাদির জেলা শিবির সভাপতি। অধ্যাপক মোঃ নুরুল আমিন,(আমির হিজলা।) মোহাম্মদ শহিদুল ইসলাম,(আমির মেহেন্দিগঞ্জ) মাওলানা আবুল মালেক, (সেক্রেটারি মুলাদী) বিশেষ অতিথি :মোঃ আব্দুস সাত্তার খাঁন সাবেক সভাপতি বিএনপি। অধ্যক্ষ মোঃ আবিদুর রহমান হুমায়ুন, (সিনিয়র যুগ্ন আহবায়ক মুলাদী উপজেলা বিএনপি।) মোঃ কাজী কামাল হোসেন (সদস্য সচিব মুলাদী বিএনপি) মোঃ অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু সূরা ও কর্ম বরিশাল মহানগর। মাওলানা সালাউদ্দিন কাওসার বিশিষ্ট ব্যাংকার। অধ্যাপক আব্দুল জব্বার আমির বরিশাল জেলা। অধ্যাপক জহির উদ্দিন মোঃ বাবর,আমির বরিশাল। অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল,সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়েত ইসলাম।

প্রধান অতিথি সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা এমনি এমনি আসেনি হাজারের মত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত। বাংলাদেশ এই শহীদের কাছে চিরঋণী। তাদের মনের ইচ্ছা ছিল বৈষম্য বিরোধী একটি সোনার বাংলাদেশ গড়া, প্রতিটা বাঙালি তাদের কাছে দায়বদ্ধ। দীর্ঘদিনের গণতন্ত্র অবরুদ্ধ স্বৈরাচারী ফেটিস্ট সরকারকে পরাস্ত করার জন্য যে ছাত্র জনতার আন্দোলন জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে পুরো বাংলাদেশ একটি কারাগারে বন্দি ছিল। আজকে বাংলাদেশ নতুন একটি স্বাধীন দেশ।মুক্তি পেয়েছে সকলের বাকশক্তি। এই শহীদের প্রতি শ্রদ্ধা রেখে এগিয়ে যেতে হবে। আর যেন বাংলাদেশ বৈষম্যের শিকার না হয়। আল্লাহ পাকের অশেষ মেহেরবান স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের চারদিন পূর্বে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য। আল্লাহপাকের রহমতে স্বৈরাচার শেখ হাসিনা পদতা করে দেশত্যাগের বাধ্য হয়েছে। এমন নজির বাংলাদেশের আর কখনো হয়নি। আমাদের সকলের ধৈর্য ধারণ করে দেশ গঠনে সহযোগিতা করতে হবে। আয়না ঘরের কথা উল্লেখ করতে গিয়ে বলেন কত নেতাকর্মী এই আয়না ঘরে টর্চার ছেলে বন্দী ছিল।শেখ হাসিনার সৃষ্টি এই আয়না ঘর। খুনি শেখ হাসিনার বিচার দাবি করছি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com