1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনঃ ভোটের মাঠে প্রার্থীরা সরব, দিয়ে যাচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি! - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী  মিড ডে মিল কোন অনুগ্রহ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার : শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সঞ্জয় গুপ্ত দ্বিতীয়বার হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নির্বাচিত চকরিয়া শেভরণ হাসপাতালে প্রসূতির মৃত্যু: চার দিন পর চিকিৎসকের ‘নাটকীয়’ ব্যাখ্যা, প্রশ্নের মুখে লাইসেন্স-অনুমোদন স্মার্ট ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়তে ‘মাই ফেনী’ অ্যাপের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাপ্তাইয়ের ব্যাঙছড়ি সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর ক্ষোভ রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নানিয়ারচর উপজেলা বিএনপির শুভেচ্ছা সিলেটের কোম্পানীগঞ্জে ধলাই নদীতে অবৈধ বালু উত্তোলন: ৭০ বারকী নৌকা ধ্বংস, আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের উন্নয়নে ফিজিবিলিটি স্টাডি শুরু গৌরনদী রহমানিয়া কুরআন ক্যাডেট মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান

লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনঃ ভোটের মাঠে প্রার্থীরা সরব, দিয়ে যাচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি!

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৯ মে, ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ

লোহাগাড়া উপজেলা প্রতিনিধি:-
আগামী ৫জুন লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতীক নিয়ে গণসংযোগ করে যাচ্ছেন প্রার্থীরা। সকাল থেকে শুরু করে রাত অবধি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।

সকল ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।নির্বাচনের দিন আর মাত্র ৬দিন বাকি। তাই এলাকায় ভোটের মাঠে প্রচার-প্রচাণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার পছন্দের প্রার্থীকে প্রয়োগ করতে পারে সেটারও প্রতিশ্রুতি দিচ্ছেন।

প্রচার-প্রচারণা ও গনসংযোগ কালে প্রার্থীরা বলছেন, আগামী ৫ জুন ভোটের দিন ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানান তারা। বিভিন্ন এলাকায় বিএনপি,জামায়াত ও এলড়িপির নেতাকর্মীদের মন্তব্য নিজেরাও এবং সাধারণ ভোটাররা ভোট দানে আমরা বিরত থাকবে। বিএনপির আহ্বায়ক নাজমুল মোস্তফা হজ পালনের জন্য সৌদিয়ারব অবস্থান করলেও মোবাইলে জানান আমরা এই অবৈধ সরকারের আমলে কোনো নির্বাচনে অংশ গ্রহন করবো না, সাধারণ মানুষের অনুপস্থিতি প্রমাণ করে একতরফা নির্বাচনের বিরুদ্ধে।একতরফা নির্বাচন ওরা বর্জন করেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, নির্বাচনে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট অনুষ্ঠিত হবে।

লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমের শুরুতে প্রচার-প্রচারণা কম দেখা দিলেও এখন কিন্তু প্রার্থিরা মাঠে সরব রয়েছে। এবারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থীসহ মোট ৮জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।

চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী(আনারস প্রতীক), চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক দু`বারের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম চৌধুরী(ঘোড়া প্রতীক) এবং বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুধ (মোটর সাইকেল প্রতীক) নিয়ে মাঠে রয়েছেন।

অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন তারা হলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক,সাবেক ছাত্রনেতা এমএস মামুন (চশমা প্রতীক), দক্ষিণ জেলা যুবলীগ নেতা জমিল উদ্দিন প্রকাশ জামিল(টিউবওয়েল প্রতীক) এবং ফরহাদুল ইসলাম (তালা প্রতীক) পেয়ে মাঠে রয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন তারা হলেন কলাউজান ইউপির দুবারের সাবেক প্যানেল চেয়ারম্যান মিসেস জেনমিন আকতার(কলস প্রতীক) এবং দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহিন আকতা সানা( ফুটবল প্রতীক) নিয়ে মাঠে রয়েছেন।

উল্লেখ্য,উপজেলার ৯টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ২৩ হাজার ৬২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ১০৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪ হাজার ৫১৮ জন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com