1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
লালপুরে শিশুসহ দুইজনের অপমৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দিনাজপুর (৪২ বিজিবি) ঠাকুরগাঁও পীরগঞ্জ সীমান্তে মদ আটক দৈনিক ইনকিলাবের প্রতিনিধি কাজী রেজাউল করিম রেজার বড় ভাইয়ের মৃত্যুতে বিএমএসএফ ছাতক উপজেলা শাখার গভীর শোক প্রকাশ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে পলিথিন ব্যবহার বিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন সুনামগঞ্জের তাহিরপুরের ইসলামপুর গ্রামে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন না হলে আত্মহত্যা করার হুমকি কাশিয়ানীতে স্কুল শিক্ষার্থীর ওপর দুর্বৃত্তদের হামলা বাঁশখালীতে ৭৫০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ ১ মাদক কারবারি গ্রেফতার পারিবারিক কলহ ও জমি নিয়ে বিরোধ, বোয়ালখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গাছ লাগালেই নয়, পরিচর্যাও নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করতে চান ২ নং মেদনী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ মোখলেছুর রহমান পাটগ্রামে মাদরাসা শিক্ষকের উপর হামলার অভিযোগে, সংবাদ সম্মেলন

লালপুরে শিশুসহ দুইজনের অপমৃত্যু

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৯ মে, ২০২৪, ৯:০৮ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি ইব্রাহিম হোসেন:

নাটোরের লালপুরে পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের অপমৃত্যু হয়েছে।
বুধবার (২৯ মে) দুপুরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে পানিতে ডুবে রাব্বি (৮) নামে এক শিশুর মৃত্যু হয় এবং শিবনগর গ্রামে গলা ফাঁস দিয়ে শামীম আহমেদ (৩০) নামে এক যুবক আত্মহত্যা করে। রাব্বি উপজেলার রামকৃষ্ণপুর কসাইপাড়া গ্রামের রিমন আলীর ছেলে ও শামীম শিবনগরের মৃত ভট্ট মন্ডল ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, উপজেলার চামটিয়া গ্রামে নানা ছিদ্দিক আলীর বাড়িতে বেড়াতে গিয়ে একটি ইটভাটার পুকুরে পড়ে যায় রাব্বি। বাড়ির লোকজন তার সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে সেই ইটভাটার পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে রাব্বিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এছাড়া, দুপুরে শামীম তার নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় লালপুর থানায় অপমৃত্যু দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com