" বড় কিছু করতে চাও, ওয়েলনেসে যোগ দাও, " ডায়বেটিস হওয়ার ক্ষেএে মিষ্টির কোন অবদান নেই "
এই স্লোগান নিয়ে লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ বাজারে উদ্বোধন হলো পুষ্টিবিদ মো: সোলায়মান হোসেন প্রতিষ্ঠিত ভেষজ ঔষধ সরবরাহ প্রতিষ্ঠান ওয়েলনেস নিউট্রিশেন লিমিটেড।
চন্দ্রগঞ্জ বাজারের রাজমুকুট কমিউনিটি সেন্টারে বুধবার সকাল ১১.০০ টায় অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা। আলোচনা সভায় স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী ও কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় প্রতিষ্ঠানের পরিচালক মো: সোলেমান হোসেন বলেন, অধিকাংশ মানুষ মনে করে ডায়াবেটিস ভালো হয় না, কিন্তু আমাদের এই ওয়েলনেস ডায়াফেরা সেবনে ডায়বেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি ভালো হয়ে যাবে। স্বাস্থ্য সচেতনতার জন্য খাবারের পুষ্টিগুন ঠিক রাখা ও একই খাবার বার বার না খাওয়ার পরামর্শ দেন তিনি। ২০২০ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান দেশে- বিদেশে অনেক সুনামের সাথে কাজ করছেন বলে তিনি বক্তৃতায় বলেন। তিনি আরও আমাদের বেশ কিছু ঔষধ আছে যেগুলো সেবনে ডায়বেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি আরও বিভিন্ন রোগের উপকার হবে।
কোম্পানির শাখা অফিস গুলোতে নিয়মিত ডাক্তার বসবে জনসাধারণকে ডাক্তারের পরামর্শে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নেওয়ার আহবান জানান তিনি। পাশাপাশি নতুন শাখা ব্যবস্থাপক মো: জুয়েল কে সবার সাথে পরিচয় করিয়ে দেন তিনি।
চন্দ্রগঞ্জ শাখার উপদেষ্টা এম,এ হান্নান ভূঁইয়া 'র সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো: আবদুল ছালামের সঞ্চালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও আরজিনা পারভীন রিতা, স্হানীয় রাজনীতিবিদ ও সমাজ সেবক মো: মনির হোসেন, জেনারেল ম্যানেজার মো: মিজানুর রহমান, এরিয়া ম্যানেজার মো: রতন প্রমুখ।
আলোচনা সভা শেষে চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে কোম্পানির নতুন শাখা অফিস কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি সহ আগত অতিথিরা।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা