বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, লক্ষ্মীপুর জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় লক্ষ্মীপুর সদর উপজেলার ৭ নম্বর লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা টি এস এম মনোয়ার হোসেন-কে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ সোমবার (৭ জুলাই) লাহারকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, লক্ষ্মীপুর জেলা শাখার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনকেও ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
লাহারকান্দি ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে এবং প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহব্বতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন,সাংগঠনিক সম্পাদক জহির পাটোয়ারী, ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুর রহমান এবং দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ফিরোজ আলম,লাহারকান্দি ইউনিয়নের সামাজ সেবক, সামাজিক সংগঠক শামীম হাওলাদার প্রমূখ।
বক্তারা বলেন, জেলা প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি হিসেবে টি এস এম মনোয়ার হোসেনের দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং ইউনিয়ন পরিষদ পর্যায়ে জনসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা আরও বলেন, প্রশাসনিক কর্মকর্তা হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন। তাঁর নতুন নেতৃত্বে সমিতি আরও শক্তিশালী ও কার্যকর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনার জবাবে টি এস এম মনোয়ার হোসেন আয়োজক ও উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সম্মাননা তাঁর দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও সততা, স্বচ্ছতা ও জনসেবার মনোভাব নিয়ে দায়িত্ব পালন করবেন এবং প্রশাসনিক কর্মকর্তা সমিতির উন্নয়ন ও সদস্যদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করে যাবেন।
অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দের সফলতা কামনা করে দোয়া ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা