সারা দেশের মতো বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। তবে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ডিগ্রি কলেজের (EIIN: 119714) এক পরীক্ষার্থীর জন্য দিনটি পরিণত হয়েছে চরম হতাশার দিনে।
অভিযোগ উঠেছে, ফরম পূরণের সময় রেজিস্ট্রেশন নম্বর ভুল হওয়ার কারণে এইচএসসি পরীক্ষার্থী মোছা. সুমাইয়া আক্তার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে গেলে প্রয়োজনীয় এডমিট কার্ড না থাকায় তাকে কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়।
শিক্ষার্থী সুমাইয়া আক্তারের দাবি, কলেজ কর্তৃপক্ষের ভুলের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি বলেন, “আমার ভাই অনেক কষ্ট করে লেখাপড়ার খরচ চালান। ফরম পূরণের জন্য ৩ হাজার ৫০০ টাকা নেওয়ার পরও রেজিস্ট্রেশন নম্বর ভুল করা হয়েছে। এর দায় কে নেবে?”
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা