1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
রাস্তা দখল ও পানি নিষ্কাশন বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির বড় সাফল্য: ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ আরজেএফ’র উপদেষ্টা অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জামিনে বেরিয়ে এসে বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় অভিযোগ বিজয়নগরের আদমপুর উত্তরপাড়ায় কৃষিপণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ সড়কে ইট সলিংয়ের দাবি বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে স্বাগত কিশোর দাস চৌধুরীর শুভেচ্ছা ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রবাসী স্বামী শওকত কর্তৃক নির্যাতিত জেসমিনের অপহরণকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে ..হাবিবুর রহমান হাবিব বাঘায় জেলা প্রশাসকের সফর: বৃক্ষরোপণ, সহায়তা বিতরণ ও মতবিনিময় সভা মো. আব্দুল ওহাবের যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন 

রাস্তা দখল ও পানি নিষ্কাশন বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী

reporter নড়াইল প্রতিনিধি
calendar প্রকাশিত: ৬ মে, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ

নড়াইলের বিছালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রুন্দিয়া গ্রামের দক্ষিণপাড়ার একটি সড়ক দীর্ঘদিন ধরে পানিতে তলিয়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ার জন্য স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে রাস্তা দখল ও মাটি ভরাটের অভিযোগ উঠেছে।

স্থানীয় ইউপি সদস্য সাধন বলেন, চিত্তরঞ্জন বিশ্বাস নিজের জমি দাবি করে সড়কের ওপর মাটি ভরাট করায় রাস্তার স্বাভাবিক উচ্চতা নষ্ট হয়েছে। এতে করে বৃষ্টির পানি জমে থাকে এবং চলাচলে দুর্ভোগ তৈরি হয়। বিষয়টি সমাধানে সরকারি বরাদ্দ না পেয়ে তিনি নিজ উদ্যোগে কিছু মাটি ফেলে সড়কটি চলাচলের উপযোগী করার চেষ্টা করেন।

পরে এডিপি কর্মসূচির আওতায় প্রায় দুই লাখ টাকা বরাদ্দ পাওয়া গেলে ওই সড়কে ইটের সলিংয়ের কাজ শুরু হয়। তবে কাজ শুরুর সময় নতুন করে জটিলতা তৈরি হয়েছে বলে জানান তিনি। সাধনের অভিযোগ, স্থানীয় প্রদীপ বিশ্বাস সরকারি জমির ওপর রান্নাঘর ও গোয়ালঘর নির্মাণ করেছেন। রাস্তার কাজে বাধা দিয়ে প্রভাব খাটিয়ে সড়কটি পূর্বদিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এতে সড়কের মূল নকশা বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, চিত্তরঞ্জন বিশ্বাসের ভরাট করা জায়গার দুই পাশে থাকা কালভার্ট বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন পুরোপুরি ব্যাহত হচ্ছে। এতে সড়কটি প্রায় সারা বছরই পানিবন্দি থাকে।এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ইউপি সদস্য সাধন বলেন, সরকারি জমি দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হলে এবং পানি নিষ্কাশনের পথ স্বাভাবিক করা গেলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

এ বিষয়ে জানতে অভিযুক্তদের এক জন প্রদীপ বিশ্বাস  বলেন,আমার বসবাসের জন্য রাস্তাটি এক হাত সরায় দিতি বলেছি মেম্বারকে। সে রাস্তা সরায় না দিয়ে তার জোরপূর্বক মত আমার গোয়াল এবং রান্না ঘরের তলা দিয়ে ইটের সলিং দিয়ে রাস্তা নির্মাণ করেছেন। যদি এক হাত সরায় দিত তাহলে আমরা উপকৃত হতাম। বসবাসের জন্য সুবিধা হত।

অপর অভিযুক্ত চিত্তরঞ্জন বিশ্বাসের বাড়িতে গেলে তাদের বাড়িতে পুরুষ মানুষ পাওয়া যায়নি। তবে তাদের বাড়ি নারী সদস্যরা এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।  সদর উপজেলা নির্বাহী অফিসার বলেন,ইতিমধ্য বিষয়টি আমরা জানতে পেরেছি।রাস্তাটি মেপে স্থানীয় যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটি সমাধান করা হবে। সরকারি জায়গা যদি কেউ দখল করে ঘর বাড়ি নির্মাণ করো থাকে তাহলে সেগুলো উচ্ছেদ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com