রামগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম।
সভায় বিশেষ অতিথি ছিলেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি মো. মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম পিন্টু, মো. আবুল বাশার সতু এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, মাদকমুক্ত রামগঞ্জ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধপ্রবণতা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা