মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা নারী ও শিশু পাচার করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে।
এরই ধারাবাহিকতায় গত ২২ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ০৬৪৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র চৌকষ আভিযানিক দল বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, কাটাখালী থানাধীন লটাবন নামক স্থান দিয়ে মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।
উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র চৌকষ আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পদ্মার চরের ঝাউ বনের মধ্যে ফাঁদ পেতে থাকেন। এমতাবস্থায় চৌকষ আভিযানিক দল দেখতে পায় যে, দুইজন মাদক কারবারী একটি নৌকা যোগে নদীর পাড়ে আসছে। বিজিবি’র আভিযানিক দল তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে মাদক কারবারীরা নৌকা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক নৌকাটি তল্লাশী করে তার মধ্য হতে ৪২২ বোতল ভারতীয় Escuf সিরাপ (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য ও নৌকা কাটাখালী থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট চোরাকারবারীদেরকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা