রাজবাড়ীতে সরকারি বিভিন্ন দপ্তরের সাথে মতবিনিময় সভা করেছে জেলা বেকারী মালিক সমিতির সদস্যরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বাজার ব্যবসায়ী সমিতির সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়।
রাজবাড়ী বেকারী মালিক সমিতির সভাপতি এস এম লাল মিয়া'র সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক ও অফিস প্রধান মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজবাড়ী কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার অন্ত সাহা, বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক কাজী বেনজীর আহমেদ, ফরিদপুর বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক জুবায়ের আল সিদ্দিক, ফিল্ড অফিসার প্রকৌশলী এস এম সোহরাব হোসেন।
বক্তারা বলেন, ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে বেকারি পণ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি ও বিএসটিআই-এর নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে। ভেজালমুক্ত খাদ্য উৎপাদন ও সঠিক লেবেলিং নিশ্চিত করার পাশাপাশি কারখানায় নোংরা পরিবেশ পরিহার করার বিষয়ে তারা গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা