1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রাজনগর শাহবাজপুরে ফিল্মি কায়দায় ব্যসায়ীর দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ছিনতাই: আহত ১ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে জুলাই ঐক্যের বিজয় র‍্যালি ও আহত-নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

রাজনগর শাহবাজপুরে ফিল্মি কায়দায় ব্যসায়ীর দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ছিনতাই: আহত ১

reporter  মোস্তফা বকস্ ,রাজনগর প্রতিনিধি
calendar প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ

মৌলভীবাজারের রাজনগর শাহবাজপুরে ফিল্মি কায়দায় রাস্তায় ব্যসায়ীর পথরোধ করে ২ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার(২৪জানুয়ারি) সন্ধ্যায় মুনিয়ারপাড় গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম সিরাজুল ইসলাম এর বাড়ির সামনে রাস্তায় ১নং ফতেপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের সৈয়দ সুবেদ আহমদের উপর সন্ত্রাসীরা হামলা করে।
জানাযায়, বাড়িতে বিল্ডিং ঘরের নির্মান কাজের রড সিমেন্ট আনার জন্য সৈয়দ সুবেদ আহমদ নগদ ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে মোকামবাজার যাওয়ার সময় তার পিছু নেয় ১ নং ফতেপুর ইউনিয়নের সাহাবাজপুর গ্রামের আনছার মিয়ার পুত্র জুনেদ মিয়া (৩০), ফারুক মিয়ার পুত্র জুবেদ মিয়া (২৬), সিজ্জিল মিয়া পুত্র মিজান মিয়া (২৪), সহ আরো কিছু সন্ত্রাসী। মুনিয়ারপাড় গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম সিরাজুল ইসলাম এর বাড়ির সামনে ঘটনার কিছুক্ষন পূর্বে সন্ত্রাসী হামলায় জখমী জখমি সৈয়দ সুবেদ আহমদ সিএনজি গাড়ীতে করে ঘটনার দিন ২৪ জানুয়ারী তারিখ সন্ধ্যা আনুমানিক ৬ টায় মুনিয়ারপাড় সাবেক চেয়ারম্যান মরহুম সিরাজুল ইসলাম ছানার বাড়ীর সামনে বাস্তায় সন্ত্রাসীরা সিএনজি গাড়ীর পথরোধ করে তাকে গাড়ী থেকে নামিয়ে মারাত্নক ভাবে আহত করে। সন্ত্রাসীদের আঘাতে সৈয়দ সুবেদ আহমদের মাথা মারাত্নক আঘাত প্রাপ্ত ও একটি দাঁত ভেঙ্গে উপড়ে পড়ে। তখন সন্ত্রাসী জুনেদ মিয়া নেতৃত্বে জুবেদ মিয়া, মিজান মিয়া,২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। সিএনজি চালক ও গাড়ীর যাত্রীরা সন্ত্রাসীদের ভয়ে প্রথম দিকে কোনো কথা না বললেও একপর্যায়ে বাঁধা দিলে সন্ত্রাসীরা টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে প্রাণে হত্যা করার হুমকি দিয়ে চলে যায়। স্থায়ী লোকজন আহত অবস্থায় রাজনগর সদর হাসপাতালে নিয়ে য়ায়। এব্যাপারে রাজনগর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। রাজনগর থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন আহমেদের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ ঘটনার জন্য একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ও মামলা প্রক্রিয়া দিন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com