1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রংপুরে সিটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার নাগরপুরে ৪টি স্কুলে নতুন ভবন উদ্বোধন করলেন এমপি লাভলু ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের ২০২৭-২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যুৎ লোডশেডিং ব্যাপক, দুর্ভোগে জনজীবন সেলুন – পার্লারে অসচেতনতা হেপাটাইটিসের বড় ঝুঁকি

রংপুরে সিটি ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

reporter মোঃ শাহাদাত হোসেন লিমন,রংপুর 
calendar প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ

রংপুর মহানগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অকটেন কম পরিমাপে বিক্রির দায়ে মেসার্স সিটি ফিলিং স্টেশন-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে আরও দুটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের বাধ্যতামূলক সনদ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রংপুর এবং জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে বাংলাদেশ ব্যাংক মোড় এলাকার মেসার্স সিটি ফিলিং স্টেশন-এ পরিমাপ যাচাই করে দেখা যায়, প্রতি ১০ লিটার অকটেনে ১৪০ মিলিলিটার কম সরবরাহ করা হচ্ছে। এতে ভোক্তা অধিকার ক্ষুণ্ন হওয়ায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেন।
এছাড়া ডিসি অফিস সংলগ্ন মেসার্স তাজিয ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং কাচারি বাজারের আল মদিনা লাইভ বেকারি পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠান দুটিকে তাদের উৎপাদিত হোয়াইট ব্রেড ও বিস্কুটের জন্য বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও উদ্বুদ্ধ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা কবির ও কাজী মো. শাহান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম, পরিদর্শক (মেট্রোলজি) মো. আলমাস মিয়া এবং মো. নাসির উদ্দিন।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, সঠিক পরিমাপ নিশ্চিতকরণ এবং মানসম্মত পণ্য বাজারজাত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com