1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রংপুরে প্রতিপক্ষের হামলায় হাসপাতালে মা ও ছেলে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
‎বকশীগঞ্জে জুলাই ঐক্যের বিজয় র‍্যালি ও আহত-নিহত পরিবারের সদস্যদের সংবর্ধনা পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা নোয়াব আলী নরসিংদীতে দোকান দখলের চেষ্টা, এক কোটি টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাই থানা পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার সৈয়দপুরে নোংরা রান্নাঘরে খাবার প্রস্তুত,দুই হোটেলকে আড়াই লাখ টাকা জরিমানা ডিজেসির সদস্য আবু হেনা রাসেলের আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা  জুলাই শহীদদের আত্মমর্যাদা খুলনায় নৌযান শুমারি বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরন সভা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

রংপুরে প্রতিপক্ষের হামলায় হাসপাতালে মা ও ছেলে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৪, ৩:৩৪ অপরাহ্ণ
মোঃ আফ্ফান হোসাইন আজমীর, রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন এডভোকেট জাকিয়া ও ছেলে নাজমুল।
অভিযোগ সুত্রে জানা যায়, রংপুর নগরীর পশ্চিম মুলাটোল গ্রামের আসাদুজ্জামান(৫২) ও তার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমিজামা নিয়ে বিরোধ চলে আসছে। তারই ধারাবাহিকতায় ২৪/০৭/২০২৪ ইং দুপুর ১ টার দিকে হামলাকারীরা দলবলসহ এডভোকেট জাকিয়ার পরিবারের উপর রড, লাঠি, ছোরাসহ দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে, এক পর্যায়ে অ্যাডভোকেট জাকিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়, একটু পরে এডভোকেট জাকিয়ার ছেলে নাজমুল ইসলাম(২৯) বাধা দিতে আডলে তাকেও দলবদ্ধ আক্রমণ করে এবং উপর করে ফেলে দিয়ে বুকের উপর উঠে গলা চিপে হত্যার চেষ্টা করেন, এবং পরিবারের মহিলা সদস্যদের শ্লীলতাহানি করেন।
অভিযুক্ত আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যরা বলেন, ঘর সরানোর সময় দু’পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে, তবে অ্যাডভোকেট জাকিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়নি বরং অ্যাডভোকেট জাকিয়া পরে গিয়ে মাথা ফেটে যায়।
কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র) মোঃ রাসেল ইসলাম বলেন, আমরা ঘটনা স্থানে গিয়েছিলাম, তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com