১৪ সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ রবিবার বিকাল ৪টায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে, ২০২৫-২৬ অর্থ বছরে যশোর অঞ্চলে টেকই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে মনিরামপুর উপজেলার ঝাঁপা গ্রামে মাঠ দিবস পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানটি ডাক্তার মোঃ বদরুদ্দীন এর সভাপতিত্বে শুরু করা হয়। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কৃষি অফিসার মোঃ শাহারিয়ার কবির, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন উপজালা উপসহকারি কৃষি অফিসার, উপস্থিত ছিলেন ৯নং ঝাঁপা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ছাড়াও ঝাঁপা গ্রামের গণ্যমান্য সুধীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অথিতি এবং বিশেষ অথিতি মহাদয় পেঁপে প্রদর্শনীর উপর বিভিন্ন দিক নির্দেশনামুলক আলোচনা করে পেঁপে চাষের জন্য চাষিদের উদ্বুদ্ধ করেন। অথিতিবৃন্দ আরও বলেন যে পেঁপে চাষ সরকারি ফসল এবং স্বল্প খরচে একটা লাভজনক ফসল, এই কথা বলেই চাষিদেরকে পেঁপে চাষের প্রতি উৎসাহিত করেন। সব শেষে সভাপতি মহাদয় চাষিদেরকে পেঁপে চাষে উৎসাহিত করে সকলের দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা