1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মৌলভীবাজার শাহবন্দর যুব সংস্থার কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান সমপন্ন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

মৌলভীবাজার শাহবন্দর যুব সংস্থার কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান সমপন্ন

reporter মোঃ ফরিদুল ইসলাম ফরাজ, মৌলভীবাজার
calendar প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬, ১২:১৩ অপরাহ্ণ

মৌলভীবাজারের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন শাহবন্দর যুব সংস্থার ২০২৬-২৭ কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  গত ১/১/২০২৬ইং বৃহস্পতিবার রাত ৮ টায় শাহবন্দর পালকি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। শাহবন্দর যুব সংস্থার প্রধান পৃষ্ঠপোষক খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও পৃষ্ঠপোষক সদস্য রুহেল আহমদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও সমাজসেবক সৈয়দ মোঃ মহসীন, বক্তব্য রাখেন শাযুসের উপ-প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, পৃষ্ঠপোষক সদস্য আলা উদ্দিন আলা, ইমদাদুল হক,এস আর মসুদ, শাহবন্দর সমাজ কল্যান সংস্থার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির, কানাডা প্রবাসী শাহীন আহমদ, শাযুসের সাবেক সভাপতি হাফেজ আহমদ মাহফুজ, বোরহানউদ্দিন ইসলামি সোসাইটির সভাপতি মুহিবুর রহমান মুহিব, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি চৌধুরী জুসেফ আলী, পালকি কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী হারুন আহমদ এসপিএল স্পন্সর মশাহিদ আহমদ, শাযুসের সভাপতি আব্দুল কাইয়ুম, এছাড়াও উপস্থিত ছিলেন শাহবন্দর এলাকার অনেক গুণীজন, অনুষ্ঠানের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে ও শাযুসের প্রয়াত সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়, দোয়া পরিচালনা করেন শাযুসের নবনির্বাচিত সহসভাপতি মোঃ ফরিদুল ইসলাম ফরাজ।১৯৭১ সালে গঠিত শাযুস সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন শাযুস মেধা বৃত্তি,ক্রিকেট টুর্নামেন্ট,রমজান মাসে ইফতার,হামদ-নাত, গজল ও কেরাত প্রতিযোগিতা,গুণিজন সম্মাননা,বিভিন্ন দুর্যোগে সার্বিক সহযোগিতা প্রদান করে থাকে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com