1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ১জন নিহত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ১জন নিহত

reporter মোস্তফা বকস্, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
calendar প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘড়্গাও এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গাজী মিয়ার ছেলে তারেক (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বিকেল আনুমানিক ৫টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘাতক (খুনি) আতিক নিহত তারেকের সমবয়সী এবং একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘড়্গাও এলাকার একটি মাঠে স্থানীয় যুবকরা মিলে ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে জোরে বল করাকে কেন্দ্র করে তারেকের সাথে আতিকের কথা কাটাকাটি শুরু হয়। সামান্য এই তর্কবিতর্ক মুহূর্তের মধ্যেই চরম আকার ধারণ করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আতিক তারেককে এলোপাতাড়ি একাধিকবার ছুরিকাঘাত করে।

ছুরিকাঘাতে তারেক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে। প্রথমে তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তারেককে মৃত ঘোষণা করেন।

সামান্য একটি খেলাকে কেন্দ্র করে এমন হত্যাকাণ্ডের ঘটনায় ঘড়্গাও এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবিষয়ে জানতে চাইলে রাজনগর থানার অফিসার ইনচার্জ মোবারক হোসেন ঘটনার সত্যতা শিকার করে বলেন এঘটনায় থানায় মামলা প্রক্রিয়া দিন আছে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com