উন্নত পল্লী সম্মিলিত দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের মেহেন্দিগঞ্জে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।৬ জুলাই (সোমবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজুর রহমান।
উপজেলা পল্লী উন্নয়ন অফিসার পারভেজ আলমের আয়োজনে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার শরিফা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবিব ও প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুর রহমান।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা। বক্তারা টেকসই পল্লী উন্নয়নে সরকারের পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা