বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিআর-কাবিখা প্রকল্পের কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সড়কে মাটির কাজ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের গুনগত মান বৃদ্ধি ও অগ্রগতি বাড়াতেই কাজ পরিদর্শনে এসেছেন প্রতিমন্ত্রী রাজিব আহসান। দায়িত্ব গ্রহণের পর মেহেন্দিগঞ্জ উপজেলার টেস্ট রিলিফ ও কাজের বিনিময়ে খাদ্য প্রকল্পের উন্নয়নমূলক কাজ এই প্রথম সরেজমিনে পরিদর্শন করেন তিনি।
সকালে জাঙ্গালিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামীণ সড়কের কাজ
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রাজিব আহসান কাজের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক সাহাবুদ্দিন আজাদ সহ জনপ্রতিনিধি,প্রশাসন ও স্থানীয় দলীয় নেতাকর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা