বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৬ উপলক্ষে যুব র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি প্রভাষক মোঃ দিদারুল আহসানের পরিচালনায় র্যালীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী উপজেলার সম্মানিত আমীন মাওলানা মোঃ আবু সালেহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুলাদী ও উপজেলা শাখার সেক্রেটারি মোঃ ডাঃ মোর্শেদ আলম।এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আব্দুল মোতালেব,আব্দুল্লাহ আহাদ, উপজেলা অফিস সম্পাদক মাওলানা মাহিন উদ্দিন, পৌর আমির মোঃ হুমায়ুন কবির,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ আলাউদ্দিন পেদা, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মোঃ বায়জিদ হোসেন সহ আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শাখার নেতাকর্মীবৃন্দ। সভায় বক্তারা বলেন মাদকাসক্তি মানুষের শারীরিক মানসিক পারিবারিক ও সামাজিক জীবনকে সম্পূর্ণ ধ্বংস করে দেয় মাদক থেকে বাঁচতে ব্যক্তিগত সচেতনতা ও পারিবারিক নৈতিক শিক্ষা প্রয়োজন আমাদের তরুণ সমাজকে মাদকের কোরাল গ্রাস থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। জাতির এ মূল্যবান সম্পদ তথা দেশের যুবক শক্তিকে মাদক থেকে দূরে রাখতে যুবসমাজকে সৃজনশীল কাজে সম্পৃক্ত করতে সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। সকাল ১০ ঘটিকায় মুলাদী জাতীয় ঈদগা ময়দান থেকে র্যালী শুরু হয়ে মুলাদী বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা