1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
মুন্সীগঞ্জে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার হয়নি: নিখোঁজ ৫ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাঙ্গাইলে পরিত্যক্ত পেট্রোল পাম্পে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা পুলিশ সুপার গাজীপুর অত্র জেলার কালিয়াকৈর থানা, মৌচাক পুলিশ ফাঁড়ি এবং ট্রাফিক অফিস পরিদর্শন করেন মেহেন্দিগঞ্জে মাদকসহ এক আসামিকে গ্রেপ্তার সিরাজগঞ্জে বিক্রি হচ্ছে মরা ও পচা মুরগি অভিযোগ স্থানীয়দের খুলনা শিপইয়ার্ড সড়কে অনিয়ম ও দীর্ঘ সুত্রতা এক বছরে পাঠকের আস্থায় ‘ডেইলি টাইমস অব বাংলাদেশ’, লালমনিরহাটে বর্ষপূর্তি উদযাপন বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন নেতৃত্বে মকসুদ-টিপু ও সম্রাট-দিনার ময়মনসিংহের খাদ্য পরিদর্শক কামাল এর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ বন্ধ দরজা খুলে দিলো কারা? জিন্নাহ চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে ১৯৪৮ সালে

মুন্সীগঞ্জে ডুবে যাওয়া ট্রলার উদ্ধার হয়নি: নিখোঁজ ৫

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৩, ১:৩০ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার রসকাঠির কাছে পদ্মার শাখা নদীতে বালুর জাহাজের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের সন্ধানে অভিযান চলছে।

বিআইডব্লিউটিএ এয়ার লিফটিং ব্যাগ এবং চেন কপ্পা পদ্ধতিতে ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

আর কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা দুর্ঘটনার আশাপাশের নিখোঁজের সন্ধানে তল্লাশী চালিয়ে যাচ্ছে। এছাড়াও স্বজনরা নিজস্ব উদ্যোগে ট্রলার নিয়ে তালতলা-গৌরগঞ্জ খালে খোঁজাখুজি করছে। নিহতদের পরিবারগুলোর মধ্যে চলছে শোকের মাতম।

প্রশাসন জানিয়েছে, ৪৬ জন যাত্রী নিয়ে শনিবার সন্ধ্যা রাতে ডুবে যাওয়া ট্রলার থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো দুই শিশু ও তিন নারীসহ অন্তত ৫ জন নিখোঁজ রয়েছে।

সিরাজদিখান উপজেলার খেতেরপুর থেকে পিকনিকের ট্রলারটি পদ্মা সেতু এলাকা ঘুরে ফিরছিল।

দুর্ঘটনার কারণ উদঘাটনে জেলা প্রশাসন ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। আটক করা হয়েছে বালু বহনকারী ঘাতক বাল্কহেট। পদ্মার শাখা নদীতে বাল্কহেট চলাচল নিষিদ্ধ করার পরও কেন রাতে চলছিল তাই নিয়ে ক্ষোভ ভুক্তভোগীদের।

বিআইডব্লিউটিএ উপ পরিচালক ওবায়দুল করিম খান জানান, দুর্ঘটনা কবলিত ট্রলারটির প্রায় ৭৫ ফুট দীর্ঘ। এর ওজন প্রায় ৭ মেট্রিক টন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com