1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. api@wordpress.local : apisystem :
  3. backupadmin@wordpress.com : backupadmin :
  4. admin@hosting.panel : hosting.panel :
  5. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  6. system@openreplay.com : wp-backup :
মিঠাপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শার্শায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক তুচ্ছ ঘটনায় জীবন গেল পাইকগাছার সন্তান গাজী রাফেজের: কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার নৃশংস হামলা ভাঙ্গায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, রাতের আঁধারে চলছে ড্রেজার মেশিন ‎জমিজমা বিরোধের জেরে মাদারীপুরে যুবককে কুপিয়ে জখম শাহজাদপুরে শিক্ষক জাকারিয়া ইসলাম ঠান্ডুর স্মরণসভা ও দোয়া মাহফিল  কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা  কালাইয়ে ডিজিটাল ল্যাব ও অনলাইন নাগরিক সেবা কার্যক্রমের উদ্বোধন কালাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে গবাদিপশু বিতরণ খোরপোষের টাকা দিতে ডেকে নিলেন সাবেক স্বামী নাসিরনগরে গলায় ফাঁস দিয়ে তরুণের আত্মহত্যা

মিঠাপুরে মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ

– ক্ষতি প্রায় ৪ লাখ টাকা

reporter মো. কামরুল ইসলাম, ফরিদপুর
calendar প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের মিঠাপুর গ্রামে শাখাওয়াত তালুকদারের প্রায় দেড় একর আয়তনের মাছের ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঘেরের মালিকপক্ষ।
ঘেরের মালিকের অভিযোগ, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ঘেরে বিষ প্রয়োগ করে। এরপর শুক্রবার সকালে ঘেরের পানিতে বিপুল পরিমাণ মৃত মাছ ভেসে উঠতে দেখা যায়। এতে ঘেরে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ মন মাছ মারা যাওয়ায় আনুমানিক ৪ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় ঘেরের মালিক ও তার পরিবার চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দীর্ঘদিনের পরিশ্রম ও বিনিয়োগের পর মাছগুলো বড় করে তোলার সময় এমন ঘটনায় তারা হতাশ ও ক্ষুব্ধ।
ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে, এটি যদি পরিকল্পিতভাবে বিষ প্রয়োগের ঘটনা হয়ে থাকে, তাহলে এর সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা প্রয়োজন। তারা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীও ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। তবে বিষ প্রয়োগের অভিযোগে আলফাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com