1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মালয়েশিয়ায় সফল ব্যবসায়ী ময়মনসিংহের নান্দাইলের কৃতি সন্তান মোহাম্মদ আশরাফুল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
মাদারীপুরের কালকিনিতে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল ন্যাশনাল সার্ভিস অনার অ্যাওয়ার্ড পেলেন নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন রেস্টুরেন্টকে ৬৫ হাজার টাকা জরিমানা বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ: ভারতে পালানোর চেষ্টাকালে গ্রেপ্তার ২, উদ্ধার ৭২ লাখ ‎নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন ​সুনামগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলন অনুষ্ঠিত: পুনরায় সভাপতি পলাশী ও সেক্রেটারি সোহেল সাতকানিয়ায় সেতুর অভাবে চরম দুর্ভোগ নিজ উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ কৃষকদের সাংবাদিকতার মর্যাদায় ঐক্যের প্রত্যয় জেএসএস চট্টগ্রাম মহানগরের নতুন নেতৃত্বের পরিচিতি মদ্যপ অবস্থায় সালাউদ্দীনের হামলায়,আলমগীরের হাত ও আঙুল ভাঙার অভিযোগ উঠেছে

মালয়েশিয়ায় সফল ব্যবসায়ী ময়মনসিংহের নান্দাইলের কৃতি সন্তান মোহাম্মদ আশরাফুল

reporter বোরহান জেনিফ, নান্দাইল
calendar প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:৫৮ অপরাহ্ণ

ভাগ্য পরিবর্তনের আশায় ২০০৯ সালে কাজের ভিসায় মালয়েশিয়ায় পাড়ি জমান ময়মনসিংহের নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আশরাফুল। শুরুটা ছিল একেবারেই শূন্য হাতে। কঠোর পরিশ্রম, সততা ও ধৈর্যের মাধ্যমে সাধারণ একজন শ্রমিক থেকে আজ তিনি মালয়েশিয়ার একজন সফল ও সম্মানিত ব্যবসায়ী হিসেবে পরিচিত।
প্রবাস জীবনের শুরুতে তাকে হাড়ভাঙা পরিশ্রম করতে হয়েছে। কাজ করেছেন কার্টুনের একটি কোম্পানিতে। এরপর জীবনের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগিয়ে ধীরে ধীরে ছোটখাটো ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। মোবাইলের কাজ সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা থাকায় ২০১৪ সালে প্রায় তিন লাখ টাকা পুঁজি নিয়ে মালয়েশিয়ার জোহর বাহরুতে একটি ছোট মোবাইলের দোকান দিয়ে নিজের ব্যবসা শুরু করেন।
সেই দোকানের নাম রাখা হয় “Ashraf Gadget”। সততা ও ভালো ব্যবহারের কারণে অল্প সময়ের মধ্যেই দোকানটি প্রবাসী বাংলাদেশিদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করে। এরপর প্রতি দুই এক বছর পরপর তিনি একের পর এক নতুন দোকান চালু করেন। বর্তমানে তিনি একাধিক মোবাইল শপ ও কার ওয়াশ ব্যবসার মালিক। পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন।
মোহাম্মদ আশরাফুল বলেন, “শুরুতে অনেক কষ্ট করেছি। কিন্তু কখনো হাল ছাড়িনি। নিজের ওপর বিশ্বাস ছিল। আজ আল্লাহর রহমতে ভালো অবস্থানে আছি।” তার প্রতিষ্ঠানে কর্মরত এক বাংলাদেশি কর্মী বলেন, “এখানে খুব ভালোভাবে কাজ করছি। কোনো সমস্যা নেই, সময়মতো বেতন দেওয়া হয়।” আরেকজন কর্মী জানান,“ইনশাআল্লাহ বেতন ভালো। মালিক বাংলাদেশি হওয়ায় আমাদের কষ্ট বুঝেন। বিপদে-আপদে সব সময় পাশে থাকেন।”
ব্যবসার পাশাপাশি মানবিক কাজেও সক্রিয় মোহাম্মদ আশরাফুল। তিনি নিয়মিত মসজিদে অনুদান দেন এবং নিজ গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়ান। এছাড়াও ময়মনসিংহ অঞ্চলের অনেক মানুষের মালয়েশিয়ায় কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন বলে জানা যায়।
বর্তমানে ব্যবসায়িক কাজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে নিয়মিত শেয়ার করায় তিনি প্রবাসীদের মাঝে “আশরাফ ভাই” নামে ব্যাপক পরিচিতি পেয়েছেন। গ্রামের সেই এক সময়ের ডানপিটে ছেলেটিই আজ প্রবাসে একজন সফল, উদার ও সম্মানিত মানুষ—যার সাফল্য অনেক তরুণের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com