“মাদক নয়, মাঠ হোক তরুণদের ঠিকানা” এই স্লোগানকে সামনে রেখে সেকান্দরদী এ.এম. উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ফুটবল খেলায় ট্রাইবেকার শুট আউটে শিবপুর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়।শুক্রবার ৮ই আগস্ট বিকাল ৪টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচে পলাশ উপজেলা দল ও শিবপুর উপজেলা দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকার পর খেলা গড়ায় ট্রাইবেকার শুট আউটে। সেখানে শিবপুর উপজেলা দল দুর্দান্ত দক্ষতায় জয় ছিনিয়ে নেয়।
পুরো অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক সাদিকুর রহমান, শরিফুল সরকার কাব্য ও নাঈম মোল্লা। খেলার উদ্বোধন করেন নিওম প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মাহবুব আলম প্রিন্স। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ আওলাদ হোসেন সোহেল ভূইয়া। সভাপতিত্ব করেন ব্র্যাকের সিনিয়র অফিসার সুভাষ চন্দ্র কর।
বিজয়ী দল শিবপুর উপজেলাকে ২০ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স আপ পলাশ উপজেলাকে ১০ হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে এবং মাদকাসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মাঠমুখী প্রজন্মই গড়তে পারবে মাদকমুক্ত সমাজ।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা