1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে কোম্পানীগঞ্জে ‘টুকেরবাজার ক্রিকেট লিগ’ শুরু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ডিমলায় পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় ‘এস্কাফ’ সিরাপ উদ্ধার সোনারগাঁওয়ে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ট্রি’ বাস্তবায়নের লক্ষ্যে শিশু শিক্ষার্থীদের মাঝে ফলের চারা বিতরণ জলঢাকায় বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ ‎দালালের প্রলোভনে ইতালির স্বপ্ন ভেঙে লিবিয়ায় তিন যুবক, নির্যাতনের ভিডিও দেখিয়ে কোটি টাকার মুক্তিপণ দাবি তাযকিয়াতুল উম্মাহ’য় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত আলফাডাঙ্গায় প্রেমিকের ফাঁদে মাদ্রাসা ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ প্রধান অভিযুক্ত পুলিশে সোপর্দ পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও ধনবাড়ী উপজেলা যদুনাথপুর ইউনিয়নে বৃষ্টির পানিতে ধসে পড়ছে ৫ নং ওয়ার্ড এ বন্ধ হাওডা সড়কটি জীবাশ্ম জ্বালানিভিত্তিক মেগা প্রকল্পে জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ঘোড়াঘাটে নারীর শিক্ষার আলোকবর্তিকা রাণীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ

মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে কোম্পানীগঞ্জে ‘টুকেরবাজার ক্রিকেট লিগ’ শুরু

reporter কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ

সিলেটের কোম্পানীগঞ্জে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে শুরু হয়েছে ‘টুকেরবাজার ক্রিকেট লিগ-২০২৬ (সিজন-১)’। টুকের গাঁও আদর্শ ক্লাবের আয়োজনে টুকেরবাজার মাঠে অনুষ্ঠিত এই লিগে ১৪টি দল অংশগ্রহণ করছে।
সম্প্রতি লিগের এক উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় ফ্রেন্ডস ইউনিয়ন টুকের বাজার একাদশ এবং পশ্চিম টুকেরগাঁও স্পোর্টিং ক্লাব। ১৪টি দক্ষ দলের অংশগ্রহণে পুরো এলাকা জুড়ে এখন বিরাজ করছে উৎসবের আমেজ।
আয়োজকরা জানান, নিছক বিনোদন নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকেই এই টুর্নামেন্টের আয়োজন। এ প্রসঙ্গে টুকের গাঁও আদর্শ ক্লাবের ক্রীড়া সম্পাদক মনির হোসেন বলেন, “আমরা চাই খেলাধুলার মাধ্যমে আমাদের ক্লাবের ঐতিহ্য ধরে রাখতে। এটি যুবসমাজকে খেলাধুলায় উৎসাহী করা এবং মাদক থেকে দূরে রাখার একটি উপলক্ষ মাত্র। সুস্থ সমাজ গঠনে এমন আয়োজন নিয়মিত প্রয়োজন।”
খেলায় অংশগ্রহণকারী দলগুলোর লক্ষ্যও অভিন্ন। ফ্রেন্ডস ইউনিয়ন টুকের বাজার একাদশের অধিনায়ক আখতারুজ্জামান বলেন, “আমাদের টিম খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকার মূল কারণ শারীরিক ও মানসিক বিকাশ। এর মাধ্যমে যুবসমাজের মধ্যে সামাজিক বন্ধন তৈরি হয় এবং একে অন্যের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে।”

লিগের আকর্ষণ বাড়াতে আয়োজকরা বিশাল পুরস্কারের ঘোষণা দিয়েছেন। চ্যাম্পিয়ন দল পাবে নগদ ৫০ হাজার টাকা এবং রানার-আপ দল পাবে ২০ হাজার টাকা। এছাড়া ম্যান অব দ্যা সিরিজ হিসেবে থাকছে ২ হাজার টাকার নগদ পুরস্কার।
খেলোয়াড়দের উৎসাহ দিতে প্রতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ ও গেম চেঞ্জার ট্রফি ছাড়াও থাকছে—সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, সেরা উইকেট কিপার, সেরা ফিল্ডার, উদীয়মান খেলোয়াড়, সর্বোচ্চ ছক্কা হাঁকানো প্লেয়ার এবং ফেয়ার প্লে টিম সম্মাননা।
খেলাধুলার মাধ্যমে এলাকার যুবকদের মধ্যে শৃঙ্খলা ও সম্প্রীতি বৃদ্ধির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com