সিলেটের গোয়াইনঘাট উপজেলায় মাদকের বিস্তার রোধ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত সমাজ গঠরের দাবিতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্মারকলিপি প্রদান করেছে মাদকবিরোধী ঐক্য পরিষদ, গোয়াইনঘাট।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টায় সংগঠনের একটি প্রতিনিধিদল গোয়াইনঘাট থানায় গিয়ে অফিসার ইনচার্জের (ওসি) হাতে এ স্মারকলিপি তুলে দেয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের অবাধ বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। মাদক ব্যবসা ও সেবনের কারণে যুবসমাজ, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ সামাজিক ও নৈতিক অবক্ষয়ের ঝুঁকিতে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা, সীমান্ত ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি জোরদার, কিশোর গ্যাং ও মাদকচক্র দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়ন এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগসহ ১১ দফা দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ফাহিম মোনায়েম, সদস্য সচিব সাকিব আহমেদ, মুখপাত্র মাহদি হাসান মাহফুজ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান রুবেল ও শামসুল ইসলাম নয়ন, যুগ্ম সদস্য সচিব উসমান বিন মামুন ও সুলতান আহমেদ, সংগঠক মেহেদি হাসান সালমান, সদস্য ফজলুর রহমান নাবিল এবং সাধারণ সদস্য গুলজার আহমেদ, জিসান আহমেদ ও সালমান আহমেদ।
এ সময় প্রতিনিধিদলের সদস্যরা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
তারা অতীতের মতো ভবিষ্যতেও মাদক নির্মূলে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং একটি মাদকমুক্ত গোয়াইনঘাট গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা