মো: খোরশেদ আলম, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলামের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে সাতকানিয়া রিপোর্টার্স ইউনিটি-এসআরইউ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট অলকেয়ার ভবনে সাতকানিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাতকানিয়া রিপোর্টার্স ইউনিটি’র আহবায়ক মোঃ আরিফুর রহমান আফজালীর সভাপতিত্বে ও সদস্য সচিব হোসাইন আল হিশাম মোহাম্মদ জাবেদ এর সঞ্চালনায় মাওলানা আ ন ম শামসুল ইসলামের মানবিক গুনাবলি নিয়ে আলোচনা করেন, আবুল কাসেম আযাদ, নুরুল ইসলাম, মোঃ হেলাল উদ্দিন, মোহাম্মদ আবদুর রশিদ, মফিজুর রহমান, মোঃ ফরিদ উদ্দিন, মোঃ আবু ছিদ্দিক, সেলিম রেজা প্রমূখ। পরে মহান রাব্বুল আলামিনের দরবারে মাওলানা আ ন ম শামসুল ইসলামের আরোগ্য ও দেশের সামগ্রিক কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা