নওগাঁর মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে আরাফাত রহমান (৬) ও নাঈম হোসেন (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ ঘটনাটি সোমবার দুপুরে উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে।
নিহত শিশুরা হলো, বিনোদপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে আরাফাত ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নাঈম হোসেন।
জানা যায়, সোমবার সকালে কয়েক জন শিশু বাড়ির পাশে খেলাধুলা করছিল। এরমধ্যে থেকে নিহত দুই শিশুকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে একটি শিশুকে ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে গ্রামবাসীরা পুকুরে নেমে শিশু আরাফাত ও নাঈমের মৃতদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, পরিবারের সদস্যদের অনুরোধে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: [email protected]
দৈনিক ষোষণা