"মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য " প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ১৩ জুলাই ২০২৬ তারিখে জেলা প্রশাসন এর নিদের্শক্রমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহযোগিতায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে একটি বিশেষ কাউন্সিলিং সেশনের আয়োজন করা হয়।
সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা পুলিশ সুপার মোঃ কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: আসাদুজ্জামান সহ জেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
সেশনটির মূল উদ্দেশ্য হলো—কারাগারকে কেবল একটি শাস্তিমূলক বন্দিশালা নয়, বরং একটি কার্যকর সংশোধনাগার হিসেবে গড়ে তোলা। এছাড়া এই যৌথ উদ্যোগের প্রধান লক্ষ্য ছিল মাদকাসক্ত কারাবন্দীদের মাদকের কুফল সম্পর্কে সচেতন করা এবং নিয়মিত মোটিভেশনাল থেরাপির মাধ্যমে তাদের মনস্তাত্ত্বিক রূপান্তর ঘটানো।
এর মাধ্যমে বন্দীদের অপরাধের পথ থেকে সরিয়ে, সুস্থ মানসিকতা তৈরি করে এবং প্রয়োজনীয় পুনর্বাসনের সুযোগ দিয়ে মুক্তির পর পরিবার এবং সমাজে একটি স্বাভাবিক ও মাদকমুক্ত জীবন যাপনের আলোয় ফিরিয়ে আনার সুনির্দিষ্ট বার্তা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক || মোঃ সাহিদুর রহমান টেপা || সহযোগী সম্পাদক || নাজনীন সুলতানা || ব্যবস্থাপনা সম্পাদক || নওয়াজিস তাহনুন চন্দন || সহকারী সম্পাদক || ডা. শরিফুল হক প্রিয়ম || প্রধান নির্বাহী সম্পাদক || এস এম. জহিরুল ইসলাম
প্রধান কার্যালয়: টেপা কমপ্লেক্স: ১৬৯/ক, এস এস নজরুল ইসলাম সারণী পুরানা পল্টন, ঢাকা -১০০০ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ৪৮ বিজয় নগর (৩য় তলা) ঢাকা -১০০০ || যোগাযোগ: ই-মেইল: ghoshonanews2024@gmail.com
দৈনিক ষোষণা