1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ময়মনসিংহে “অদম্য নারী পুরস্কার-২০২৪” অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আত্মসমর্পনকারীদের স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক আহসান হাবিব পলাশ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বাংলাদেশ শিক্ষক উন্নয়ন সমিতি কর্তৃক অবসরজনিত সংবর্ধনা ও চেক বিতরণ জকিগঞ্জে বাসে তল্লাশি, ৬ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রোগী সেজে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে দুদকের হানা পেলেন নানা অনিয়ম “জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট-২০২৬” পুঠিয়াকে পরাজিত করে দুর্গাপুর উপজেলা ফাইনালে আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নজরুল ইসলাম আজাদের বিশাল র‍্যালি, জনসমুদ্রে পরিণত মহাসমাবেশ উখিয়ায় ১০ হাজার ইয়াবা উদ্ধার বিজিবির অভিযানে মাদক রেখে পালাল চোরাকারবারি জনগনের আস্থার প্রতিদান দিবো- ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থ পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

ময়মনসিংহে “অদম্য নারী পুরস্কার-২০২৪” অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০০ অপরাহ্ণ

সেকান্দর আলী( স্টাফ করেসপন্ডেন্ট),ময়মনসিংহ : সমাজ উন্নয়ন, কর্মক্ষেত্রে সফলতার স্বাক্ষর রাখাসহ পাঁচটি ক্যাটাগরিতে স্ব স্ব ক্ষেত্রে অবদানের জন্য পাঁচজন অদম্য নারীকে সম্মাননা ও পুরস্কৃত করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে এবং ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কার্যালয়ের আয়োজনে ‘অদম্য নারী পুরস্কার ২০২৪’ অনুষ্ঠানে এ সম্মাননা জানানো হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন অর্থনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শরীফা সুলতানা। শিক্ষা ও চাকরি ক্ষেত্রে অবদানের জন্য জামালপুর জেলার জামালপুর সদরের ফারজানা ইসলাম। সফল জননী হিসেবে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খেলার আলগী গ্রামের মোছা: নুরজাহান বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মোছা: হোছনা আক্তার ও ময়মনসিংহ সদরের নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী শউলী রানী বিশ্বাস। ১৩ ফেব্রুয়ারি বেলা ১১ টায় ময়মনসিংহ শহরের জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে অনুষ্ঠিত ‘অদম্য নারী পুরষ্কার ২০২৪’ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক নাইমা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোখতার আহমেদ বলেন, সুবিধা বঞ্চিত অবস্থা থেকে উঠে এসে যারা সফল হয়েছেন তাদের পরিচিতি করিয়ে দিতেই আজকের আয়োজন। আপনাদের যে কাজ সেটাই আপনাকে মহান করবে। আপনার রং আপনাকে মহান করবে না। মহান করবে আপনার কৃতিত্ব, কর্মকাণ্ড, সৃষ্টিশীলতা ও আপনার অবদান। আজকে আপনারা যারা প্রতিষ্ঠিত হয়েছেন , আপনারা একা প্রতিষ্ঠিত হননি। সমাজের একটা বড় অংশ যারা আপনাদের আশেপাশে আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এটা অনেক বড় ইবাদত । আমরা প্রত্যাশা রাখি আপনারা আজকে বিভাগীয় পর্যায়ে সম্মানিত হয়েছেন। জাতীয় পর্যায়ে আপনাদের সার্বিক সাফল্য কামনা করছি। এই অদম্য নারীরাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। সভাপতির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের নাঈমা হোসেন বলেন, সমাজের তৃণমূল থেকে সব পর্যায়ে বিদ্যমান সকল বাধা-বিপত্তি অতিক্রম করে বিভিন্ন ক্ষেত্রে সকল নারীদের এই অধম্য নারী পুরস্কার দেওয়া হচ্ছে এবং তাদের চিহ্নিত করে সম্মাননা সাফল্য স্বীকৃতি প্রদান করা হচ্ছে। যা দেশের অন্যান্য নারী ও অধম্য নারীদেরও অনুপ্রাণিত করবে । এ কার্যক্রম বাংলাদেশের অর্ধ জনগোষ্ঠী নারী সমাজকে উন্নয়নের মূল স্রোতাধারায় নিয়ে আসার একটি বাস্তবমুখী পদক্ষেপ।  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার, ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম ও ময়মনসিংহ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনিন সুলতানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com