1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মণিরামপুরের গোপালপুর স্কুল অ্যান্ড কলেজে এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
আরজেএফ’র উপদেষ্টা অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জামিনে বেরিয়ে এসে বাদীকে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় অভিযোগ বিজয়নগরের আদমপুর উত্তরপাড়ায় কৃষিপণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ সড়কে ইট সলিংয়ের দাবি বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের মৌলভীবাজার আগমন উপলক্ষে স্বাগত কিশোর দাস চৌধুরীর শুভেচ্ছা ধামইরহাটে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ক্যাম্পেইন প্রবাসী স্বামী শওকত কর্তৃক নির্যাতিত জেসমিনের অপহরণকারীদের শাস্তি নিশ্চিত করতে হবে ..হাবিবুর রহমান হাবিব বাঘায় জেলা প্রশাসকের সফর: বৃক্ষরোপণ, সহায়তা বিতরণ ও মতবিনিময় সভা মো. আব্দুল ওহাবের যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন  গৌরনদী সার্কেলের অভিযানে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

মণিরামপুরের গোপালপুর স্কুল অ্যান্ড কলেজে এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

reporter মণিরামপুর (যশোর) প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ

যশোরের মণিরামপুরের ঐতিহ্যবাহী গোপালপুর স্কুল অ্যান্ড কলেজে প্রতিষ্ঠানের এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  গত কাল  রোববার (১৪ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন ও সার্বিক অগ্রগতির বিষয়ে আলোকপাত করা হয়।

প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পলাশ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর স্কুল অ্যান্ড কলেজের সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোজাফফর হোসেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এডহক কমিটির আহ্বায়ক প্রভাষক মো. ফজলুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক মদন মোহন হালদার, কমিটির শিক্ষক সদস্য মো. মাসুদ করিম, অভিভাবক সদস্য প্রভাষক হাবিবুর রহমান ও মো. আব্দুল মাজদি এবং শিক্ষার্থী প্রতিনিধি সৌমিক ভট্টাচার্য ও সেঁজুতি পাল।

প্রধান অতিথির বক্তব্যে সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অনস্বীকার্য। সন্তানদের নিয়মিত পড়ালেখা এবং ক্লাসে উপস্থিতির বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। মনে রাখতে হবে, সন্তানের প্রথম ও প্রধান শিক্ষক হচ্ছে তার বাবা-মা।’ এসময় তিনি শিক্ষার্থীদের সুবিধার্থে কলেজের বার্ষিক ফি ১ হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকায় নামিয়ে আনার ঘোষণা দেন। উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থ বছরেও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আবুল কালাম আজাদ। তার গত এক বছরের কার্যক্রমে বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের মাঝে ফলজ গাছ বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের বই ও স্কুল ড্রেস প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছেন।

সভায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ সুন্দর রাখা এবং এর অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com